Share this link via
Personality Websites!
474723
9298
পাক আমাদেরকে রক্ষা করুক * মানুষ ঘামের মধ্যে গোসল করবে * ঘাম বেয়ে বেয়ে পড়ে জমিনের নিচে অনেক গজ পর্যন্ত ভিজে যাবে (বুখারী, পৃ:১৬০৩, হাদিস: ৬৫৩২) এরপর যখন জমিন পানি শুষে নিতে পারবে না, ঘাম উপরে ওঠে যাবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত আর কেউ কেউ নিজেদের ঘামের পানির মধ্যেই ডুবে থাকবে (মুসনদে আহমদ, ৭/২১৬, হাদিস: ১৭৯০২) * আতঙ্কে হৃদয় কণ্ঠনালীতে চলে আসবে (হিলইয়াতুল আউলিয়া, পৃ:৪০৯, হাদিস নং: ৭৫৪৬) * অনেকদিন পর্যন্ত এই অবস্থায় অতিবাহিত করবে * অবশেষে লোকেরা এই বিপদ ও মুসিবতে অতিষ্ট হয়ে কোন সুপারিশকারী তালাশ করবে * খুঁজতে খুঁজতে হযরত আদম عَلَیْہِ السَّلَام এর খেদমতে হাজির হবে, সুপারিশ করার আবেদন করবে, উত্তর মিলবে: نَفْسِي نَفْسِي،اِذْهَبُوْا اِلَى غَيْرِيْ আজকে আমার নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে, অন্য কারো কাছে যাও! * হযরত নূহ عَلَیْہِ السَّلَام এর খেদমতে হাজির হবে, ওখানেও জবাব মিলবে: نَفْسِي نَفْسِي،اِذْهَبُوْا اِلَى غَيْرِيْ আজকে আমি নিজেকে নিয়ে চিন্তিত আছি, অন্য কারো কাছে যাও! * হযরত ইব্রাহিম খলিলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর খেদমতে যাবে, একই উত্তর মিলবে: نَفْسِي نَفْسِي،اِذْهَبُوْا اِلَى غَيْرِيْ * হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর খেদমতে উপস্থিত হবে, ইরশাদ হবে: نَفْسِي نَفْسِي،اِذْهَبُوْا اِلَى غَيْرِيْ * সর্বশেষ হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর খেদমতে হাজির হবে, ওখানেও একই উত্তর পাবে। (মুসান্নাফ ইবনে আমি শায়বা, ৭/৪১৫, হাদিস: ৩৬) * সবার শেষে আল্লাহ পাকের প্রিয় হাবীব, হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে যাবে, তিনি বলবেন: ! اَنَا لَہَا হ্যাঁ! আমিই আছি শাফাআতের জন্য। এখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর পবিত্র মাথা মুবারক সিজদায় অবনত করবেন, আল্লাহর হুকুম হবে: ! یامُحَمَّد! اِرْفَعْ رَاْسَكَ হে আমার প্রিয় মাহবুব! আপনার মাথা উঠান! ! وَقُل ْيُسْمَعْ لَكَ আপনি বলুন! আপনার কথা শোনা হবে। !سَلْتُعْطَهْ আপনি চান!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami