Share this link via
Personality Websites!
474138
9271
হয়েছে এবং তিনি সমস্ত সৃষ্টিকে জ্ঞান প্রদানকারী ও শেখানো ওয়ালা। তাঁকে মুয়াল্লিমে কায়েনাত শুধু কথার কথা বা রূপক অর্থে বলা হয় না, বরং তিনি প্রকৃতপক্ষেই মুয়াল্লিমে কায়েনাত। একটি বর্ণনা শুনুন! একবার এক কসাই তার ছাগলের খোঁয়াড়ে পৌঁছাল, দরজা খুলল এবং জবাই করার জন্য একটি ছাগল ধরতে চাইল। ছাগলটি তার হাত থেকে ছুটে পালিয়ে গেল এবং দৌড়াতে দৌড়াতে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পবিত্র দরবারে হাজির হয়ে গেল। কসাইও পিছে পিছে পৌঁছে গেল। সে ছাগলটির পা ধরে টেনে-হেঁচড়ে নিয়ে যেতে লাগল। এতে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রথমে ছাগলটিকে বললেন: اِصْبِرِیْ لِاَمْرِ اللهِ অর্থাৎ "আল্লাহ পাকের হুকুমের ওপর সবর করো! তারপর রহমতের শান দেখিয়ে কসাইকে বললেন: وَ اَنْتَ يَا جَزَّارُ فَسُقْهَا اِلَى الْمَوْتِ سَوْقًا رَفِيقًا হে কসাই! একে মৃত্যুর দিকে পরম নম্রতার সাথে নিয়ে যাও! (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, পৃ:৩৭৭, হাদিস: ৮৬৪০)
!سُبْحَانَ الله এটি আমার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর শান। এখানে দেখুন! দুই দিক থেকেই ভুল হচ্ছিল (১): ছাগল, যাকে সৃষ্টিই করা হয়েছে এইজন্য যে, তাকে জবাই করা হবে, সে আল্লাহর এই সিদ্ধান্তের থেকে যেন পালিয়ে যাচ্ছিল। (২) অন্যদিকে কসাই, যাকে নম্রতার নির্দেশ দেওয়া হয়েছিল, সে কঠোরতা করছিল। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উভয়কেই শিক্ষা দিলেন। ছাগলকে বললেন: আল্লাহর হুকুমের ওপর সবর করো! কসাইকে বললেন: নম্রতা অবলম্বন করো!
জানা গেল; রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন এমন এক সত্তা, যাঁর দরবার থেকে পশুপাখিও শিষ্টাচার শেখে এবং এখান থেকেই শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami