Share this link via
Personality Websites!
474137
9271
(মুয়াল্লিম), যিনি ফেরেশতাগণকেও জ্ঞান দান করেন এবং শিক্ষা দেন।
আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام ফয়েয দানকারী
একটি অত্যন্ত সুপরিচিত হাদিস শরীফ রয়েছে। একবার বিশ্বশিক্ষক, সমস্ত সৃষ্টির গৌরব, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দরবারে আরজ করা হলো: مَتیٰ وَجَبَتْ لَکَ الْنَّبُوَّۃُ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনাকে কখন নবুয়তের মুকুট দান করা হয়েছে? তিনি বললেন: وَآدَمُ بَیْنَ الْرُّوْحِ وَالْجَسَدِ অর্থাৎ হযরত আদম عَلَیْہِ السَّلَام তখনও আত্মা ও দেহের অন্তর্র্বতী অবস্থায় ছিলেন (তাঁর সৃষ্টির প্রক্রিয়া সম্পন্ন হয়নি), তার পূর্বেই আমাকে নবুয়তের মুকুট দান করা হয়েছে। (তিরমিযী, পৃ:৮২৫, হাদিস: ৩৬১৮)
এই হাদিস শরীফের ব্যাখ্যায় আলেমগণ এই কথাটিও লিখেছেন যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন দুনিয়াতে তাশরীফ আনেননি, আলমে আরওয়াহ-তে (রুহের জগতে) তাশরীফ ফরমা ছিলেন, সেই সময়েও রুহানিভাবে নবীদেরকে (عَلَیْهِمُ السَّلَام) ফয়েয পৌঁছাচ্ছিলেন। (ফাতুহাতে মক্কীয়া, ১/২১৪)
!سُبْحَانَ الله আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর কী শান! জানা গেল, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর মতো শিক্ষক আর কেউ নেই। তিনি এমন শান ওয়ালা শিক্ষক যে, কম-বেশি এক লাখ চব্বিশ হাজার নবীগণও عَلَیْهِمُ السَّلَام তাঁর কাছ থেকে ফয়েয হাসিল করেছেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন মুয়াল্লিমে কায়েনাত (বিশ্বশিক্ষক)। অর্থাৎ সমস্ত সৃষ্টিকে জ্ঞান তাঁরই সদকায় দান করা হয়েছে, তাঁরই উসিলায় নসীব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami