Share this link via
Personality Websites!
474136
9271
চিন্তাভাবনা ও গবেষণা করছিলেন, কিন্তু তাঁদের সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছিল না। তাঁদের সেই কঠিন মাসআলাগুলোর সমাধান হয়েছিল মেরাজের রাতে! তা কীভাবে? হাদিস শরীফে এসেছে: উচ্চ মর্যাদার অধিকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: আমি আমার রবকে এক সুন্দর সুরতে (তাঁর শান অনুযায়ী) দর্শন করেছি। আল্লাহ পাক ইরশাদ করলেন: 'হে আমার হাবীব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মালায়ে আ'লার ফেরেশতাগণ কোন্ বিষয়ে আলোচনা ও বিতর্ক করছেন? আমি আরজ করলাম: হে আল্লাহ! তুমিই সবচেয়ে ভালো জানো। এরপর আল্লাহ পাক আমার ওপর বিশেষ কৃপা বর্ষণ করলেন এবং আমাকে জ্ঞান দান করলেন। তখন আমি আরজ করলাম: হে আল্লাহ! ৪টি মাসআলা রয়েছে, যা ফেরেশতাগণ সমাধান করতে পারছেন না।' আল্লাহ পাক বললেন: হে আমার প্রিয় হাবীব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি সত্য বলেছেন। অতঃপর আল্লাহ পাক মালায়ে আ'লার ফেরেশতাগণকে উদ্দেশ্য করে বললেন: یَا مَلَائِکَتِی! وَجَدْتُّمْ حَلَّالَ الْمُشْکِلات হে আমার ফেরেশতাগণ! তোমরা সকল সমস্যার সমাধানকারীকে পেয়ে গেছো। فَاسْئَلُوْااَشْکَالَکُمْ অর্থাৎ যেসব জটিল মাসআলা তোমরা সমাধান করতে পারছিলে না, আজ আমার হাবীব
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর কাছে তা জিজ্ঞেস করে জেনে নাও...!
(আসিদাহ শরহে কসিদায়ে বুরদা,পৃ: ২৩৬-২৩৭ )
! سُبْحَانَ الله দ্বীনের যে জটিল মাসআলাগুলো নিয়ে ফেরেশতাগণ দীর্ঘ এক হাজার বছর ধরে চিন্তাভাবনা করা সত্ত্বেও কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না, আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাত্র কয়েক মুহুর্তেই ফেরেশতাদের সেই সমস্ত সমস্যার সমাধান করে দিলেন! এ থেকে প্রমাণিত হয় আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন মহান শান ও মর্যাদার শিক্ষক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami