Share this link via
Personality Websites!
474135
9271
সাধারণত আমাদের দেশে সমাজে ১০, ১২ বা ১৫ বছর শিক্ষকতা করলে তাকে অনেক পারদর্শী, অভিজ্ঞ শিক্ষক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যার মধ্যে পড়ানোর সময়সীমা ও অভিজ্ঞতা বেশি থাকে সে বড় শিক্ষক হয়ে ওঠে। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষক হওয়ার সময়সীমা কতটুকু জানেন? যখন থেকে সৃষ্টিজগতের সৃজন হয়েছে, তখন থেকে তিনি শিক্ষক।
হাদিসে পাকে রয়েছে: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর সমস্ত মাখলুকাতের পূর্বে বানানো হয়েছে। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, পৃ:৬৪, হাদিস: ১৮) হযরত আদম عَلَیْہِ السَّلَام এর সৃষ্টির ২০০০ বছর পূর্বের কথা যে, یُسَبِّحُ ذٰلِکَ النُّوْرُ নূরে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের তাসবীহ পাঠ করত فَتُسَبِّحُ الْمَلَائِکَۃُ بِتَسْبِیحِہٖ ব্যস ফেরেশতারা এই তাসবীহগুলো শুনে তাসবীহ পাঠ করত। (আশ শরীয়াতু লিল আজরী, ৩/১৪১৯, হাদিস: ৯৬০)
! سُبْحَانَ الله প্রতীয়মান হলো; যখন হযরত আদম عَلَیْہِ السَّلَام এর সৃষ্টি হয়নি, আমার ও আপনার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তখনও শিক্ষক ছিলেন, তিনি ফেরেশতাদের তাসবীহ শিখাতেন, ফেরেশতারা তাঁর কাছ থেকে শিখে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করতেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন শান ওয়ালা শিক্ষক যে, ফেরেশতারাও তাঁর থেকে ইলমের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, এ বিষয়ে আরও একটি ঈমানদীপ্ত বর্ণনা শুনুন! আল্লামা উমর বিন আহমদ আফান্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কসিদায়ে বুরদা শরীফের ব্যাখ্যাগ্রন্থে লিখেছেন: মালায়ে আ'লা'-র ফেরেশতাগণ (অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাবৃন্দ) এক হাজার বছর ধরে কিছু মাসআলা ও জটিল বিষয় নিয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami