Share this link via
Personality Websites!
474134
9271
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি অত্যন্ত ভুল একটি পন্থা। কাউকে বোঝানো অবশ্যই উচিত, তবে তা হতে হবে পরম কোমলতার সাথে...!! নম্রতা, ভালোবাসা ও দূরদর্শিতার (হিকমতের) সাথে বোঝালে ! اِنْ شَآءَ الله সেই বোঝানোতে সুফল মিলবে। আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষের আমল বা আচরণের সংশোধনে নম্রতার পথ অবলম্বন করা উচিত, যেন কঠোরতার কারণে মানুষের ভেতরের জেদ আরও বেড়ে না যায়। (ফতোওয়ায়ে রযবীয়া, ৭/১৯৪)
এ থেকে প্রমাণিত হয়: নম্রতার সাথে বোঝালে কথার মধ্যে প্রভাব সৃষ্টি হয়, আর কঠোরতা দেখালে সামনের মানুষটি জেদী হয়ে ওঠে। অতএব, যাঁরা শিক্ষক, মুবাল্লিগ, মা-বাবা, বড় ভাই কিংবা যে কেউ যাঁরা অন্যকে শেখান বা বোঝান, দ্বীনের দাওয়াত দেন তাঁদের সকলের উচিত সুন্নাহর এই পথ অনুসরণ করা এবং নম্রতাকে নিজেদের অভ্যাসের অংশ বানিয়ে নেওয়া।
শিক্ষক হিসেবে প্রিয় নবীজির শান ও মর্যাদা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর অসংখ্য-অগণিত মর্যাদা ও বৈশিষ্ট্য রয়েছে। তাঁর শান ও মান এতই মহান যে, আমাদের মতো সাধারণ মানুষ তো দূরের কথা, সমগ্র সৃষ্টির কারো পক্ষেই তাঁর এসকল শানের গণনা করা সম্ভব নয়।
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর এই অগণিত শান ও মর্যাদার মধ্যে একটি অন্যতম শান হলো শিক্ষক হিসেবে তাঁর মহান মর্যাদা। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন: * সমগ্র কায়েনাতের সবচেয়ে মহান * সর্বোচ্চ মর্যাদার অধিকারী * সর্বশ্রেষ্ঠ * এবং সবচেয়ে অভিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষক।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami