Share this link via
Personality Websites!
474132
9271
হুকুমই বহাল ছিল যে, সালাতের মধ্যে কথা বলা যায়, তাই) তিনি বলেন: লোকটি হাঁচি দিলে আমি বলে উঠলাম, یَرْحَمُکَ اللهُ (আল্লাহ তোমার ওপর রহম করুক)। আমি এটুকু বলতেই চারপাশের সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন। আমি বললাম, 'কী হয়েছে? তোমরা আমার দিকে এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছ কেন?' তখন তারা নিজেদের উরুতে হাত চাপড়াতে লাগলেন। আমি বুঝতে পারলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছেন। তাই আমি চুপ হয়ে গেলাম।
তিনি বলেন: নামায শেষ হলো এবং সালাম ফেরানো হলো। এখন কী ঘটলো? মুয়াল্লিমে কায়িনাত, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে তাঁর কাছে ডেকে নিলেন...!!
আমার পিতা-মাতা তাঁর ওপর উৎসর্গ হোক! তাঁর চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ শিক্ষক (শিক্ষা দানকারী ও লালন-পালনকারী) আমি পূর্বে কখনো দেখিনি এবং তাঁর পরেও কাউকে দেখিনি। তিনি আমাকে ডাকলেন; না কোনো বকাঝকা করলেন, না প্রহার করলেন, আর না কোনো মন্দ কথা বললেন। বরং অত্যন্ত পরম মমতায় ও নরম সুরে বললেন: নামাযে কথাবার্তা বলতে হয় না; নামায তো আল্লাহর তাসবীহ পাঠ করার জন্য,তাকবীর দেয়ার জন্য এবং কুরআন তিলাওয়াত করার জন্য রয়েছে। (মুসলিম, পৃ:১৯৯, হাদিস: ৫৩৭)
! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! কেমন শান আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর...!! এই হাদিসে পাক দ্বারা প্রতীয়মান হলো যে, বুঝানোর ক্ষেত্রে নম্রতা অবলম্বন করা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতে মুবারাকা। (আল বাহরুল মুহিত্ব, পৃ:২২৬, হাদিস: ৫৩৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami