Share this link via
Personality Websites!
474154
9271
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৩ আগস্ট ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদবসমূহ
সুরমা ব্যবহারের যে তিনটি পদ্ধতি হাদিসে বর্ণিত হয়েছে, তার সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো: * কখনো উভয় চোখে তিন শলাকা করে লাগানো। * কখনো ডান চোখে তিন শলাকা এবং বাম চোখে দুই শলাকা লাগানো। আবার কখনো উভয় চোখে দুই শলাকা করে লাগানো এবং শেষে এক শলাকা সুরমাদানি থেকে নিয়ে পর্যায়ক্রমে তা দিয়ে উভয় চোখে একবার করে লাগানো। (শুয়াবুল ঈমান, ফাসলুন ফিল কুহল, ৫/২১৮, হাদিস: ৬৪২৮) এভাবে লাগালে ! اِنْ شَآءَ الله তিন ধরনের সুন্নাতের ওপরই পর্যায়ক্রমে আমল অব্যাহত থাকবে। * সম্মান ও মর্যাদাপূর্ণ যত কাজ রয়েছে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার সবকিছু ডান দিক থেকেই শুরু করতেন। তাই সুরমা লাগানোর সময় প্রথমে ডান চোখে এবং পরে বাম চোখে লাগান।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল অনুযায়ী ‘দোয়ায়ে মুস্তফা’ মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
یَا مُقَلِّبَ الْقُلُوْب ثَبِّتْ قَلْبِیْ عَلٰی دِیْنِک
(মুসনাদে আহমাদ, ৪/৫১১, হাদিস: ১৩৬৯৭)
অনুবাদ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। (মাদানী পাঞ্জেসূরা, পৃ:২০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami