Share this link via
Personality Websites!
474151
9271
সুন্নাতকে ভালোবাসল, সে মূলত আমাকেই ভালোবাসল; আর যে আমাকে ভালোবাসল, সে জান্নাতে আমার সাথেই থাকবে। (তারিখে মদীনা দামেষ্ক, ৯/৩৪৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা "১০১ মাদানী ফুল" থেকে সুরমা লাগানোর সুন্নাত ও আদবসমূহ জেনে নিই:
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: সকল সুরমার মধ্যে শ্রেষ্ঠ সুরমা হলো ইসমাত। কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাপড়ি গজাতে সাহায্য করে। (ইবনে মাজাহ, কিতাবুত তুহফা, বাবুল কুহলি বিল ইসমিদ, ৪/১১৫, হাদিস: ৩৪৯৭) * পাথরের তৈরি সুরমা ব্যবহারে কোনো বাধা নেই। তবে সৌন্দর্যের উদ্দেশ্যে (সাজ-গুজের নিয়্যতে) পুরুষের জন্য কালো সুরমা বা কাজল লাগানো মাকরুহ। আর সৌন্দর্য উদ্দেশ্য না থাকলে (বরং কেবল সুন্নাত বা চিকিৎসার উদ্দেশ্যে হলে) মাকরুহ নয়। (ফতোওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৫৯) * ঘুমানোর সময় সুরমা ব্যবহার করা সুন্নাত। (মিরাতুল মানাজিহ, ৬/১৮০)
সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদবসমূহ তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে। তাই এগুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami