Share this link via
Personality Websites!
474131
9271
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাঁর চেয়ে উত্তম কোন শিক্ষক কাউকে দেখিনি...!!
মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে, এর রাবী হলো সাহাবিয়ে রাসূল হযরত মুয়াবিয়া বিন হাকাম সুলামী رَضِیَ اللهُ عَنْہُ। তার সাথে একবার একটি ঘটনা সংগঠিত হলো, তো তিনি সেই ঘটনাটি বর্ণনা করেন, ইসলামের প্রাথমিক যুগে নামায আদায়কালে কথাবার্তা বলার অনুমতি ছিল। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশ নাযিল হয় এবং সালাতের মধ্যে কথাবার্তা বলা নিষিদ্ধ করা হয়। এই নতুন বিধানের কথা হযরত মুআবিয়া বিন হাকাম সুলামী رَضِیَ اللهُ عَنْہُ-এর জানা ছিল না।
ঘটনাটি যেভাবে ঘটেছিল; তিনি বর্ণনা করেন: একদিন আমি মসজিদে নববীতে উপস্থিত হলাম এবং রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর পেছনে নামায আদায় করার সৌভাগ্য লাভ করলাম। নামায চলাকালীন এক ব্যক্তির হাঁচি এলো। (যেহেতু তাঁর মনে পূর্বের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami