Share this link via
Personality Websites!
474148
9271
কিনে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন। হযরত আনাস ইবনে মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের বরকতময় হাতে সেই কুড়ালে একটি কাঠের হাতল লাগিয়ে দিলেন, আনসারী সাহাবীকে তা দিয়ে বললেন: জঙ্গলে যাও, কাঠ কাটো এবং বাজারে বিক্রি করো। আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কুড়ালটি নিয়ে চলে গেলেন। ১৫ দিন পর তিনি যখন ফিরে এলেন, তখন তাঁর হাতে ১০ দিরহাম ছিল। রহমতের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা দেখে আনন্দিত হলেন এবং বললেন: তুমি ভিক্ষা চাইবে আর সেই ভিক্ষা কাল কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ হয়ে ফুটে উঠবে তার চেয়ে তোমার নিজের হাতে উপার্জন করে খাওয়া অনেক উত্তম। (আবু দাউদ, পৃ:২৬৯, হাদিস: ১৬৪১)
! الله ! الله প্রিয় ইসলামী ভাইয়েরা! ইনি হলেন মুয়াল্লিমে কায়েনাত (সারা জাহানের শিক্ষক) নবীয়ে পাক...!! কী অনন্য ও অদ্ভুত শান তাঁর...!! * সেই বরকতময় হাত, যাঁর ইশারায় পুরো কায়েনাত পরিচালিত হয় * এই বরকতময় হাত উঠলেই চাঁদ দুই টুকরো হয়ে যায় * ডুবে যাওয়া সূর্য ফিরে আসে * হাত মুবারক তুললে মেঘমালা ঘিরে ধরে * অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দূর হয়ে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে * সেই বরকতময় হাত যা কোনো অসুস্থ ব্যক্তির গায়ে স্পর্শ করলে আরোগ্য দান করে * প্রাণহীন বস্তুকে স্পর্শ করলে তা প্রাণ ফিরে পায় সেই প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের এই হাত মুবারক দিয়ে তাঁর সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে কুড়ালে কাঠের হাতল লাগিয়ে দিচ্ছেন!
! سُبْحَانَ الله জাতি তো আর এমনি এমনি গঠিত হয় না...!! এতে পরিশ্রম লাগে। দুনিয়া যাদের রাখাল বলে হেয় মনে করত, যে সমাজকে কটাক্ষের দৃষ্টিতে দেখা হতো, যে যুগকে মূর্খতার যুগ (আইয়ামে জাহেলিয়াত) বলা হতো আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami