Share this link via
Personality Websites!
474146
9271
মাধ্যমেই তিনি সামনের ব্যক্তির চরিত্র গঠন করেন এবং জ্ঞান শিক্ষা দিয়ে তাকে সঠিক পথের পথিক বানিয়ে দেন। এবার চিন্তা করে দেখুন! সাইকোলজিতে এই পদ্ধতিটি হয়তো ইদানীং আবিষ্কৃত হয়েছে, কিন্তু রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শত শত বছর আগেই আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন! তিনি ব্যবহারিকভাবে আমাদের দেখিয়ে দিয়েছেন যে, যখন কাউকে বোঝাতে হবে, দ্বীনের জ্ঞান শেখাতে হবে কিংবা কারও চরিত্র গঠন করতে হবে, তখন এই সুন্দর ও চমৎকার পদ্ধতিতে করতে হবে, যাতে সামনের ব্যক্তি আপনাকে তার পরম হিতাকাঙ্ক্ষী বলে মেনে নেয়। আর সে যখন আপনাকে তার শুভাকাঙ্ক্ষী মনে করবে, তখন সে আপনার কথা বুঝতেও পারবে এবং তা মেনে নিয়ে সে অনুযায়ী আমলও করতে শুরু করবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও অন্যদের বোঝানোর সময় এই পদ্ধতিটিই অনুসরণ করা উচিত! * বয়ান করার সময় * দরস (ধর্মীয় শিক্ষা/পাঠ) দেওয়ার সময় * কাউকে ব্যক্তিগতভাবে (একান্তে) বোঝানোর সময় * ঘরে সন্তানদের তরবিয়্যত (চরিত্র গঠন) করার সময় * প্রতিবেশীকে বোঝানোর সময় * ছোট ভাইদের বোঝানোর সময় আমাদের এমন ভালোবাসা পূর্ণ মনোভাব গ্রহণ করা উচিত, এমন নরম ও স্নেহের সাথে বোঝানো উচিত যেন সামনের ব্যক্তি আমাদেরকে তার পরম হিতাকাঙ্ক্ষী মনে করে। সে যখন আমাদের নিজের শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিবে, তখন ! اِنْ شَآءَ الله আমাদের কথাতেও প্রভাব সৃষ্টি হবে এবং বোঝানোর ইতিবাচক ও শুভ ফলও পাওয়া যাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami