Share this link via
Personality Websites!
474145
9271
পবিত্র করে দাও এবং এর গুনাহ ক্ষমা করে দাও। এরপর থেকে সেই যুবক সারাজীবন ব্যভিচারের প্রতি চরম ঘৃণা পোষণ করে এসেছে। (মুসনদে আহমদ, ৯/৪১৮, হাদিস: ২২৮৪৭)
!سُبْحَانَ الله আমার প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর কী অনন্য শান...!! কত সুন্দর পন্থায় তিনি আত্মশুদ্ধি ও প্রশিক্ষণ (তরবিয়ত) প্রদান করেছেন! এই রেওয়ায়েতে আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমত ও স্নেহ-মমতাও লক্ষ্য করুন! যুবকটি যখন এমন একটি প্রশ্ন করেছিল, তখন সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ রাগান্বিত হয়ে উঠলেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হলেন। কিন্তু রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন বিশ্বশিক্ষক (মুয়াল্লিমে কায়েনাত) ও দুই জাহানের রহমত। তিনি তাঁর প্রতি কঠোরতা করা একেবারেই পছন্দ করলেন না। সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ -কেও থামিয়ে দিলেন এবং নিজেও অত্যন্ত নম্রতা ও স্নেহ-ভালোবাসার সাথে তাকে বুঝিয়ে বললেন—যাতে সে বিষয়টি অনুধাবন করতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আধুনিক মনস্তত্বে অন্যদের প্রশিক্ষিত করার একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যাকে বলা হয়: ট্রান্সফারেন্স (Transference)। এর অর্থ হলো: কোনো কিছুতে রূপান্তরিত বা ঢলে পড়া। এই মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যিনি শিক্ষক বা ট্রেইনার, তিনি সামনের ব্যক্তির সাথে একটি মানসিক ও আবেগীয় সম্পর্ক গড়ে তোলেন। যেমন নিজের মর্যাদা সামনের ব্যক্তির কাছে একজন পিতার সমপর্যায়ে নিয়ে যান এবং তার মনে ঠিক তেমনই ভালোবাসা জাগিয়ে তোলেন, যা একজন সন্তানের তার পিতার প্রতি থাকে। এরপর এই আবেগীয় সম্পর্কের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami