Share this link via
Personality Websites!
474144
9271
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা দেওয়ার ধরন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন মুয়াল্লিমে কায়িনাত, তাঁর পড়ানোর, বোঝানোর, মানুষের কাছে ইলমে দ্বীন পৌঁছানোর ধরন মুবারক কেমন ছিল? এই বিষয়ে তাঁর সিরাত মুবারক কেমন ছিল? আসুন! কয়েকটি রেওয়ায়েত শুনি:
এক বর্ণনায় এসেছে, এক যুবক রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দরবারে হাজির হয়ে আরজ করল: "হে আল্লাহর রাসূল ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ব্যভিচারের (যেনার) অনুমতি দিন! এ কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তাকে প্রহার করতে চাইলেন। কিন্তু রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "ওকে মেরো না! এরপর তাকে নিজের কাছে ডেকে বসালেন এবং অত্যন্ত নরম ও স্নেহপূর্ণ কণ্ঠে প্রশ্ন করলেন: হে যুবক! তুমি কি পছন্দ করবে যে, কেউ তোমার মায়ের সাথে এমন কাজ করুক? সে আরজ করল: আমি তা কীভাবে মেনে নিতে পারি? রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: তাহলে অন্য মানুষ কীভাবে তোমার ক্ষেত্রে তা মেনে নিতে পারে? এরপর তিনি জিজ্ঞাসা করলেন: তোমার মেয়ের সাথে যদি এমন করা হয়, তবে কি তুমি তা পছন্দ করবে? সে বলল: না। তিনি বললেন: যদি তোমার বোনের সাথে কেউ এমন আচরণ করে তবে? আর যদি তোমার খালার সাথে করে তবে? একইভাবে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একে একে প্রতিটি সম্পর্কের কথা জিজ্ঞাসা করতে লাগলেন, আর সে প্রতিটি ক্ষেত্রে বলতে থাকল যে, সে তা পছন্দ করে না। তখন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার বুকে হাত রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন: হে আমার আল্লাহ! এর অন্তরকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami