Share this link via
Personality Websites!
474143
9271
ইলমে দ্বীনের অনুশীলন করতে দেখছে কিন্তু নিজেরা ওইদিকে ধাবিত হচ্ছে না, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই উভয় গোত্রের উপর রাগান্বিত হয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন: হয় তোমরা শিখা বা শেখানো শুরু করবে নতুবা কঠিন শাস্তির মাধ্যমে তোমার চিকিৎসা করা হবে।
!الله ! الله এটি আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর শিক্ষা...!! দ্বীনের ইলম (ধর্মীয় জ্ঞান) অর্জনও করতে হবে, শিক্ষাও দিতে হবে এবং এর ব্যাকুলতাও নিজের ভেতরে সৃষ্টি করতে হবে। রেওয়ায়েতে আছে: যখন আশআর গোত্রের সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এই রাজকীয় বাণী শুনলেন, তখন তারা ব্যাকুল হয়ে উঠলেন। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদেরকে এক বছর সময় দিন! এক বছরের মধ্যে আমরা আমাদের প্রতিবেশীদেরকে দ্বীনের ইলম শিখিয়ে দেব। (আত্তারগিব ওয়াত্তারহিব,পৃ: ৫৯-৬০, হাদিস: ৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের নিজেদের ভেতরেও এই ব্যাকুলতা সৃষ্টি করতে হবে। যদি আমাদের ওপর ফরয জ্ঞান জানা না থাকে, তবে তা অবশ্যই শিখতে হবে; আর যদি জানা থাকে, তবে অন্যদের শেখাতে হবে। আমাদের যত পরিচিত জন আছেন... বস্তুত সব মুসলমান একে অপরের ভাই ভাই, অপরিচিত কেউ নয়। তাই যার পর্যন্তই আমাদের পৌঁছানোর সুযোগ আছে, তাকে ২টি কাজের যেকোনো ১টি কাজে অবশ্যই যুক্ত করতে হবে: হয় তাকে দ্বীনের ইলম (ধর্মীয় জ্ঞান) অর্জনে লাগিয়ে দিতে হবে, না হয় শেখানোর যোগ্য বানিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের এর তাওফীক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami