Share this link via
Personality Websites!
474142
9271
শিখতে আসত না অর্থাৎ উভয় গোত্রদ্বয়ের শিখা ও শিখানোর দিকে মনযোগ ছিল না।
অতঃপর একবার এমনটি হলো যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বরে তাশরীফ নিলেন, আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করলেন, এরপর বললেন: لَا یُفَقِّھُوْنَ جِیْرَانَہُمْ وَلَا یُعَلِّمُوْنَہم وَلَا یَعِظُوْنَہُمْ وَلاَ یَاْمُرُوْنَہُمْ وَلَا یَنْہَوْنَہُمْ !مَا بَالُ اَقْوَامٍ ا ওই গোত্রের কী হয়েছে? তারা তাদের প্রতিবেশীকে ফুকাহাত (দ্বীনের বুঝ) শেখাচ্ছে না, ইলমে দ্বীন শেখাচ্ছে না, তাদেরকে উপদেশ দেয় না, তাদেরকে নেকীর দাওয়াত দেয় না, মন্দ বিষয় থেকে নিষেধ করে না? তারা নিজেদের প্রতিবেশী থেকে ইলমে দ্বীন শিখে না, দ্বীনের তথ্যাবলী নেয় না, তাদের কাছ থেকে নসীহত নেয় না...!! এরপর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জালালিয়্যতে এসে বললেন: আল্লাহ পাকের শপথ! হয় এই লোকেরা তাদের প্রতিবেশীদের ইলমে দ্বীন শেখাবে, তাদেরকে দ্বীন সম্পর্কে বোঝাবে, তাদেরকে নসীহত করবে, নেকীর হুকুম দিবে, মন্দ বিষয়াদি থেকে নিষেধ করবে, তাদের প্রতিবেশী তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখবে, দ্বীন বুঝবে, নসীহত গ্রহণ করবে اَوْ لَاُعَالِجَنَّہُمُ الْعُقُوْبَۃَ না হয় আমি কঠিন শাস্তি দিয়ে তাদের চিকিৎসা করবো। (আত্তারগিব ওয়াত্তারহিব, পৃ:৫৯, হাদিস: ৭)
!اَللهُ اَكْبَر প্রিয় ইসলামী ভাইয়েরা! রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শব্দ মুবারক, তিনি সমস্ত জাহানের জন্য রহমতস্বরুপ, তাঁর চেয়ে অধিক দয়াশীল আর কেউ হতে পারে না, এরপরও তিনি যখন দেখলেন যে একটি গোত্র, যারা ইলম ওয়ালা, * কিন্তু অন্যদেরকে ইলম শেখায় না * বোঝায় না * আর না তাদেরকে দেখে এদের কোন খারাপ লাগে। অথচ আরেকটি গোত্রও রয়েছে তারাও ইলমে দ্বীনি অর্জন করে না, অর্থাৎ তাদের এই দিকে কোন মনযোগও নেই, অন্যদেরকে ইলম অর্জন করতে দেখছে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami