Share this link via
Personality Websites!
474141
9271
জন্য তাশরীফ এনেছেন * এই নূরের মাধ্যমে মন ও মননকে আলোকিত করতে * চরিত্রকে সুন্দর করতে * মাটির মানুষকে নূরানী বানানোর জন্য তাশরীফ এনেছেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শিক্ষক হয়ে তাশরীফ এনেছেন, এতে আমাদের জন্য উদ্দীপনা রয়েছে, আমাদের উচিত শিক্ষক হওয়ার চেষ্টা করা, ইলমে দ্বীন শিখা এবং অপরকেও শিক্ষা দেওয়া। রেওয়ায়েতে রয়েছে: كُنْ عَالِمًا اَوْ مُتَعَلِّمًا اَوْ مُحِبًّا اَوْ مُتَّبِعًا অর্থাৎ * আলিম হও * অথবা শিক্ষার্থী হও * অথবা তাদেরকে ভালোবাসো * নতুবা তাদের অনুসরণকারী হও। (জামে বয়ানু ই’লাম ওয়া ফুদ্বলা, ১/১৫৪, হাদিস: ১৪২)
প্রতীয়মান হলো আমাদেরকে এই চার শ্রেণি থেকে যেকোন এক শ্রেণির হতে হবে। হয়তো আলিম হোন নতুবা দ্বীনি শিক্ষার্থী অথবা আলিমদের প্রতি ভালোবাসা পোষণকারী অথবা তাদের কথা মান্যকারী। কিছু কিছু বর্ণনার মধ্যে রয়েছে: এই ৪জন ব্যতীত পঞ্চমজন হয়ো না নতুবা ধ্বংস হয়ে যাবে। (কাশফুল খফা, পৃ:১৩৪, হাদিস: ৪৩৭)
আরবের একটি গোত্র ছিল, আশআর। হযরত আবু মূসা আশআরী رَضِیَ اللهُ عَنْہُ একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি এই গোত্রের লোক ছিলেন। এই গোত্রের লোকেরা অনেক বড় বড় আলিম, ফকীহ, কুরআনের জ্ঞান সম্পন্ন, শরয়ী ইলম ও আহকাম এবং মাসআলা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গরা ছিল। তাদের প্রতিবেশী একটি গোত্র থাকত, তারা আলিম ছিল না, আশআরী গোত্রের লোকেরা তাদেরকে ইলম শিখাতেন না, তারাও এদের কাছে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami