Share this link via
Personality Websites!
474140
9271
পবিত্র করেন (৩): তিনি তোমাদেরকে কুরআনে কারীমের গোপনীয়তাও বুঝিয়ে দেন (৪): এবং তোমাদেরকে দ্বীন ও দুনিয়ার সবকিছু বলে থাকেন, যেই বিষয়ে তোমরা অবগত ছিলে না। (তাফসীরে নঈমী, পারা: ২, সূরা: বাকারা, আয়াতের পাদটীকা: ১৫১, ২/৬৬, ৬৭)
! سُبْحَانَ الله প্রতীয়মান হলো রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পৃথিবীতে তাশরীফ আনার একটি মৌলিক উদ্দেশ্য ছিল মানুষকে কুরআনে শিখানো।
অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন:
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِ جَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ﳔ
(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ১)
কানযুল ঈমানের অনুবাদ: একটি কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকাররাশি থেকে আলোর মধ্যে নিয়ে আসেন।
অর্থাৎ হে প্রিয় মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছে * আকাঈদের অন্ধকার * মতাদর্শের অন্ধকার * মন্দ স্বভাব ও মন্দ অভ্যাসের অন্ধকার * মোটকথা; অন্ধকার এমনভাবে ছেয়ে গেছে যেই মানুষেরা আশরাফুল মাখলুকাত, তারা এটির সংজ্ঞাও জানে না * কখনো সূর্যকে সিজদা করে * কখনো বৃক্ষ আবার কখনো পাথরকে নিজেদের খোদা বানিয়ে নেয়, হে প্রিয় হাবীব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমরা কুরআনে কারীমের নূর আপনার উপর অবতীর্ণ করেছি, আপনি মানুষকে কুরআনে কারীম শুনিয়ে, কুরআনে কারীম পড়িয়ে, কুরআনে কারীমের নূরানী শিক্ষাকে ছড়িয়ে দিয়ে মানুষ অন্ধকার থেকে নূর তথা আলোর দিকে নিয়ে আসুন!
বোঝা গেল; * কুরআন হলো নূর * মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি নিজেও নূর, নূরে কুরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami