Share this link via
Personality Websites!
474139
9271
আমাকে শিক্ষক বানিয়ে প্রেরণ করা হয়েছে
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে তাশরীফ আনলেন, তাঁর আগমনের একটি মৌলিক উদ্দেশ্যও ছিল শিক্ষকতা। তিনি স্বয়ং নিজেই বলেন: بُعِثْتُ مُعَلِّمًا আমাকে শিক্ষক বানিয়ে প্রেরণ করা হয়েছে। (ইবনে মাজাহ, পৃ:৫০, হাদিস: ২২৯)
আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন:
اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَ یُزَكِّیْكُمْ وَ یُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَ الْحِكْمَةَ وَ یُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَؕۛ(۱۵۱)
(পারা ২, সূরা বাকারা, আয়াত ১৫১)
কানযুল ঈমানের অনুবাদ: আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি একজন রাসূল তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের উপর আমার আয়াতগুলো তিলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন, এবং কিতাব ও পরিপক্ক জ্ঞান শিক্ষা দেন। আর তোমাদের সেই শিক্ষা দান করেন, যার জ্ঞান তোমাদের ছিল না।
অর্থাৎ হে মুসলমানগণ! আল্লাহ পাক তোমাদের উপর অনেক বড় দয়া করেছেন যে, তোমাদের মধ্যে তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রেরণ করেছেন, তিনি আপদমস্তক রহমত আর রহমত। এইভাবে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমাদের উপর লাখো লাখো অনুগ্রহ করেছেন তবে কিছু কিছু অনুগ্রহ একদম স্পষ্ট দৃশ্যমান: (১): একটি হলো তিনি তোমাদের নিকট আল্লাহ পাকের আয়াতসমূহ পৌঁছিয়ে থাকেন, তোমাদেরকে আয়াত পড়ে শুনিয়ে থাকেন, পড়া শেখান, তোমাদের উচ্চারণ শুদ্ধ করেন এবং তিলাওয়াতের আদব শিক্ষা দেন (২): এর পাশাপাশি তিনি তোমাদেরকে * মন্দ আকিদা থেকে * মন্দ চরিত্র থেকে * মন্দ স্বভাব থেকে * মোটকথা বাহ্যিক ও অভ্যন্তরীণ ব্যাধি থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami