Share this link via
Personality Websites!
473863
9258
করতেন তখন প্রথমে ডান কদম মুবারক নালাঈন শরীফে প্রবেশ করাতেন।
(শামায়িলে মুহাম্মদিয়া,, পৃষ্ঠা: ১৮৯, হাদীস: ৮৫)
শুধু এই ৩ টি কাজই নয় বরং যত সম্মান ও মর্যাদার কাজ রয়েছে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। সুতরাং * পোশাক পরিধান করা * মসজিদে প্রবেশ করা * মাথা ও গোঁফ ইত্যাদির চুল ছাঁটা * মিসওয়াক করা * নখ কাটা * চোখে সুরমা লাগানো * কাউকে কিছু দেওয়া বা কারো থেকে নেওয়া * পানাহার করা ইত্যাদি কাজ ডান হাত বা ডান দিক থেকে করা উচিত। আল্লাহ পাক আমাদের আমল করার তাওফীক নসীব করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৩) দুনিয়াবী আলোচনাও পছন্দ করতেন না
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি প্রিয় মুবারক অভ্যাস এও ছিল যে, সর্বদা দ্বীনি কাজ এবং আখিরাতের কল্যাণের কথাতেই ব্যস্ত থাকতেন। দুনিয়ার দিকে মন লাগানো বা সেদিকে মনোযোগ দেওয়া তো অনেক দূরের কথা, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দুনিয়ার আলোচনাও পছন্দ করতেন না। সদরুশ শরীয়া মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: জুমার পর উপস্থিতিদের একটি বড় দল উপস্থিত থাকত * সাধারণত মানুষ দ্বীনি বিষয় জিজ্ঞাসা করত এবং আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তর দিতেন * অথবা কোনো হাদীস * বা আয়াতের বিষয়ে আলোচনা করতেন * কখনো আউলিয়ায়ে কিরামের কাহিনী বর্ণনা করতেন। উপস্থিতিদের কেউ বলতে পারবে না যে, আমি আলা হযরতকে দুনিয়াবী কোনো বিষয় বলতে শুনেছি,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami