Share this link via
Personality Websites!
473862
9258
এইজন্য মসজিদের আদব রক্ষার অভ্যাস গড়ে তুলুন! আল্লাহ পাক আমাদেরও মসজিদের আদব ও সম্মানের তাওফীক নসীব করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
(২) ডান হাত দিয়ে আদান-প্রদান করতেন
আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক অভ্যাস ছিল যে, ডান হাত দিয়েই কিছু দিতেন এবং নিতেন। আলা হযরতের খলীফা ও ছাত্র মুফতি সৈয়দ মুহাম্মদ যাফরুদ্দীন বিহারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর কিতাব ‘হায়াতে আলা হযরত’-এ লিখেন: যদি কাউকে কোনো জিনিস দিতে হতো আর সে যদি বাম হাত এগিয়ে দিত তবে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তৎক্ষণাৎ নিজের হাত গুটিয়ে নিতেন এবং বলতেন: ডান হাত দিয়ে নিন, বাম হাত দিয়ে শয়তান নেয়। (হায়াতে আলা হযরত, ১/১৮৯)
ডান হাত দিয়ে আদান-প্রদানের অভ্যাস গড়ুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত যে, কিছু নিতে বা দিতে হলে অথবা যেকোনো সম্মানের কাজ হলে ডান হাত দিয়ে করার অভ্যাস গড়ে তোলা। * হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: "তোমাদের প্রত্যেকেই যেন ডান হাত দিয়ে খায় এবং ডান হাত দিয়ে পান করে এবং ডান হাত দিয়ে নেয় আর ডান হাত দিয়ে দেয়; কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে, বাম হাত দিয়ে দেয় এবং বাম হাত দিয়ে নেয়।" (ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৫৩২, হাদীস: ৩২৬৬) * মুসলমানদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান দিক থেকে অযু করা পছন্দ করতেন এবং একইভাবে চিরুনিও ডান দিক থেকেই করতেন, এমনকি নালাঈন শরীফও (জুতো) যখন পরার ইচ্ছা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami