Share this link via
Personality Websites!
473860
9258
হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মসজিদে প্রথমে ডান পা রাখেন নাকি বাম পা...! এখন আমাদের দৃষ্টি ছিল তাঁর কদমের দিকে। سُبْحٰنَ الله কুরবান হয়ে যান! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সুন্নাতের প্রতি ভালবাসা কতই না চমৎকার ছিল * মসজিদের সিঁড়িতে যখন কদম মুবারক পৌঁছালো তো ডান পা * মসজিদের মেঝেতে কদম পৌঁছালো তবুও ডান পা * মেঝের এক অংশ থেকে অন্য অংশে কদম রাখার সময়ও ডান পা * সামনে মসজিদের বারান্দায় একটি কাতার বিছানো ছিল তার উপর কদম পড়লে তা-ও ডান পা এবং এখানেই শেষ নয় * প্রতিটি কাতারে প্রথমে ডান কদম রাখছিলেন * এমনকি মেহরাবে তাশরীফ আনলেন * জায়নামাযে কদম রাখলেন তো প্রথমে ডান কদমই রাখলেন। (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১২০)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! সুন্নাত হলো মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা ভেতরে রাখা। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সুন্নাতের প্রতি ভালবাসা দেখুন; যতই তাড়া থাকুক, বাহ্যিকভাবে অন্যমনস্ক হওয়ার প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও * তাঁর চিন্তায় * তাঁর অভ্যাসে * তাঁর ভাবনায় প্রতি মুহুর্তে সুন্নাতের ছবিই থাকতো। এমন দ্রুততার সময়েও মসজিদের প্রতিটি অংশে ডান কদম দিয়ে শুরু করছিলেন।
আহ! আমাদেরও যেন মসজিদের এমন আদব নসীব হয়। আহ! আজকাল তো পরিস্থিতি অনেক বিগড়ে গেছে, মানুষ মসজিদের সম্মান খুব কমই জানে * মসজিদে প্রবেশের সুন্নাতসমূহ কী? * মসজিদ থেকে বের হওয়ার সুন্নাতসমূহ কী? * মসজিদে অবস্থানের সুন্নাতসমূহ কী? খুব কম মানুষেরই এই তথ্যগুলো জানা থাকে। আবার বর্তমান অবস্থাও দেখুন! * কেউ মসজিদে কথা বলছে * কেউ উচ্চ স্বরে চিৎকার করছে * ফালতু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami