Share this link via
Personality Websites!
473859
9258
করো * প্রকাশ্যে ও * গোপনে সবদিক থেকে তাঁদের ভালবাসো * এই পবিত্র মনীষীরা যে পথের মুসাফির তোমরাও সেই পথের মুসাফির হও * এবং তাঁরা যেভাবে জীবন কাটিয়েছেন তোমরাও তাঁদের থেকে নির্দেশনা নাও এবং সেই পদ্ধতিতেই জীবন কাটাও!
(তাফসীরে নঈমী, পারা: ১১, সূরা: তাওবা, ১১৯নং আয়াতের পাদটিকা, ১১/১১৫)
اَلْحَمْدُ لِلّٰه আমাদের আক্বা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِও ওলিয়ে কামিল, তিনিও সত্যবাদী, তাঁর আকীদাও সত্য, তাঁর দৃষ্টিভঙ্গিও সত্য, তাঁর শিক্ষা ও প্রতিটি আমল সুন্নাতে রাসূলের প্রতিফলন এবং সত্য পথের নিদর্শন।
আসুন! কুরআনী নির্দেশের উপর আমল করার নিয়তে একজন ওলিয়ে কামিলের কয়েকটি মুবারক অভ্যাস শুনি এবং নিয়ত করি যে, আমরাও এই নেক কাজগুলো গ্রহণ করে নিজেদের জীবন সুন্দর করার চেষ্টা করব।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রিয় অভ্যাসসমূহের একটি বড় বৈশিষ্ট্য (Quality) হলো যে, তিনি নিজের জীবনের ভিত্তি সুন্নাতে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর রেখেছিলেন। প্রতিটি কাজে সুন্নাতের অনুসরণ করার আপ্রাণ চেষ্টা করতেন। কোন ঢঙে এবং কেমন পরিস্থিতিতে সুন্নাতগুলোর উপর আমল করতেন? শুনুন! সৈয়দ আইয়ুব আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একদিন ফজরের নামাযের সময় ছিল, লোকজন জামাআতের অপেক্ষায় বসে ছিল। অভ্যাসের বিপরীতে আজ আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আসতে কিছুটা দেরি হয়ে গেল, সবার দৃষ্টি তাঁর ঘরের দিকে ছিল। এমতাবস্থায় তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্রুত তাশরীফ আনলেন। সেই সময় মাওলানা ক্বানাআত আলী আমাকে বললেন: এই স্বল্প সময়ের মধ্যেও দেখতে হবে আলা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami