Share this link via
Personality Websites!
473857
9258
১০ই শাওয়াল ১২৭২ হিজরী মোতাবেক ১৪ই জুন ১৮৫৬ ইংরেজী ভারতের বেরেলী শহরে তাঁর বিলাদত হয়। * তিনি দ্বীনি ও ইলমী ঘরানার প্রদীপ ছিলেন * তাঁর নাম মুহাম্মদ, তবে তাঁর দাদা তাঁকে আহমদ রযা বলে ডাকতেন, পরবর্তীতে এই নামেই প্রসিদ্ধ হন * ৪ বছর বয়সে নাজেরা কুরআনে করীম খতম করেন * মাত্র ১৩ বছর ১০ মাস ৪ দিন বয়সে দ্বীনি শিক্ষা সম্পন্ন করেন এবং প্রথম ফতোয়া লিখেন * অনুমান করা হয় ৭০টিরও বেশি বিষয়ে আনুমানিক ১০০০টি কিতাব লিখেছেন * কুরআনে করীমের অনুবাদ কানযুল ঈমান * ফাতাওয়ায়ে রযবীয়া * হাদায়িকে বখশিশ তাঁর ইলমী ও সাহিত্যিক কালজয়ী কর্ম * তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ২ বার হজ্বের সৌভাগ্য লাভ করেন * দ্বিতীয়বার যখন রওযায়ে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এ হাজির হলেন, তখন প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জাগ্রত অবস্থায় তাঁকে দিদার দান করেন * তাকওয়া ও পরহেযগারী এমন ছিল যে, শুধু ফরয ও ওয়াজিবের কঠোর নিয়মানুবর্তিতা করতেন না বরং সুন্নাত ও নফল এবং মুস্তাহাব কাজগুলোও ছাড়তেন না * কম খেতেন এবং কম ঘুমাতেন * তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ২৫শে সফর ১৩৪০ হিজরী মোতাবেক ২৮শে অক্টোবর ১৯২১ ইংরেজী জুমার দিন এই দুনিয়া থেকে বিদায় নেন * তাঁর মাযার বেরেলী শরীফে অবস্থিত। ২৫শে সফর পুরো বিশ্বে তাঁর উরস পালন করা হয়। (ফয়যানে ইমামে আহলে সুন্নাত (বিশেষ সংখ্যা), পৃষ্ঠা: ২২-২৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সত্যবাদীদের সাথে থাকার কুরআনী নির্দেশ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক কুরআনে করীমে আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন। পারা: ১১, সূরা: তাওবা, ১১৯নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami