Share this link via
Personality Websites!
473878
9258
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০৬ আগস্ট ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
মাযার শরীফে হাজিরীর অবশিষ্ট মাদানী ফুল
অতঃপর ভালো ভালো নিয়তে মাযার শরীফের দিকে রওনা হোন এবং (যিয়ারতকারীর উচিত আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর) মাযার শরীফে হাজির হওয়ার সময় কদমের দিক থেকে যাওয়া এবং কমপক্ষে চার হাত দূরত্বে চেহারার সামনে দাঁড়ানো আর মধ্যম আওয়াজে (এভাবে) সালাম আরয করা: اَلسَّلَامُ عَلَيْكَ يَا سَيِّدِىْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ অতঃপর "দরূদে গাউসিয়া" ৩ বার, আলহামদু শরীফ ১ বার, আয়াতুল কুরসী ১ বার, সূরা ইখলাস ৭ বার, পুনরায় "দরূদে গাউসিয়া" ৭ বার এবং সময় থাকলে সূরা ইয়াসীন ও সূরা মুলক পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে, ইলাহী! এই তিলাওয়াতের উপর আমাকে ততটুকু সাওয়াব দাও যা তোমার দয়ার যোগ্য, ততোটা নয় যা আমার আমলের যোগ্য এবং আমার পক্ষ থেকে এই মকবুল বান্দাকে উপহার হিসেবে পৌঁছে দাও। এরপর নিজের যেই জায়িয ও শরয়ী চাহিদা রয়েছে, তা অর্জনের জন্য দোয়া করুন এবং সাহেবে মাযারের রূহকে আল্লাহ পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami