Share this link via
Personality Websites!
473875
9258
আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর মাযার শরীফে হাজিরী দেওয়া এবং তাঁদের থেকে ফয়েয অর্জন করা বুযুর্গদের রীতি। যেমনটি হাম্বলি মাযহাবের অনুসারীদের শায়খ ইমাম খাল্লাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, আমি ইমাম মূসা কাজিম বিন জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাযারে হাজির হয়ে তাঁর ওসিলা প্রদান করি। আল্লাহ পাক আমার সমস্যা সমাধান করে আমার উদ্দেশ্য পূরণ করে দেন। (তারীখে বাগদাদ, ১/১৩৩) * হযরত ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার যখন কোনো চাহিদার সম্মুখীন হই, তখন দুই রাকাত নামায আদায় করে ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নূরানী মাযারে গিয়ে দোয়া করি, আল্লাহ পাক আমার চাহিদা পূরণ করে দেন। (আল খয়রাতুল হিসান, পৃষ্ঠা: ২৩০) (যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলীর মাযার শরীফ বা) যেকোনো মুসলমানের কবরের যিয়ারতে যেতে চায় তবে মুস্তাহাব হলো যে, প্রথমে নিজের ঘরে (মাকরূহ সময় না হলে) দুই রাকাত নফল পড়া, প্রতি রাকাতে সূরা ফাতেহার পর ১ বার আয়াতুল কুরসী এবং ৩ বার সূরা ইখলাস পড়বে এবং এই নামাযের সাওয়াব কবরবাসীকে পৌঁছে দিবে, আল্লাহ পাক সেই ইন্তিকাল করা বান্দার কবরে নূর সৃষ্টি করবেন এবং এই (সাওয়াব পৌঁছানো) ব্যক্তিকে অনেক বেশি সাওয়াব দান করবেন। (ফাতাওয়ায়ে আলমগিরী, ৫/৩৫০)
মাযার শরীফে হাজিরীর অবশিষ্ট মাদানী ফুল তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami