Share this link via
Personality Websites!
473874
9258
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফয়যানে আলা হযরত অর্জন করতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! খুব উৎসাহের সাথে ১২টি দ্বীনি কাজে ব্যবহারিকভাবে অংশ নিন! اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অজস্র বরকত নসীব হবে। আফসোস আজ ব্যস্ততার যুগে মানুষের কাছে ইলমে দ্বীন অর্জন করার সময় নেই। اَلْحَمْدُ لِلّٰه বর্তমান যুগের ইলমী ও রূহানী ব্যক্তিত্ব শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার ক্বাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই ফিতনা ফাসাদের যুগে গুনাহ থেকে বাঁচতে, নেকী করতে এবং সহজে ইলমে দ্বীন অর্জন করতে "৭২টি নেক আমল" নামক পুস্তিকা প্রদান করেছেন। এই নেক আমলগুলোর মধ্যে ১২ নম্বর নেক আমল হলো: আজ কি আপনি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অথবা মাকতাবাতুল মদীনার কোনো কিতাব বা পুস্তিকা অথবা "মাসিক ফয়যানে মদীনা" কমপক্ষে ১২ মিনিট পড়েছেন বা শুনেছেন? এই নেক আমলের উপর নিয়মানুবর্তিতার সাথে আমল করলে আমাদের ইলম বৃদ্ধি পাবে, ইলমে দ্বীন অর্জন করার ফযিলত ও বরকত নসীব হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! মাকতাবাতুল মদীনার "মাযারাতে আউলিয়া কী কাহিনী" পুস্তিকা থেকে মাযার শরীফে হাজিরীর পদ্ধতি এবং এর মাদানী ফুল শুনি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami