Share this link via
Personality Websites!
473856
9258
(মু’জামুল আওসাত, ৫/২৫২, হাদীস: ৭২৩৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! ২৫শে সফরুল মুযাফফর আমাদের পথপ্রদর্শক, সুন্নীদের ইমাম আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উরস দিবস। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে? * তিনি আশিকদের ইমাম * সুন্নীদের ইমাম * আলিমদের ইমাম * আবিদদের ইমাম * যাহিদদের ইমাম * আহলে তাকওয়ার ইমাম * ফুক্বাহা, মুহাদ্দিসীন ও মুফাসসিরীনদের ইমাম * তিনি ছিলেন মুজাদ্দিদ * মুফাসসির * মুহাদ্দিস * অনেক বড় আলিম (Scholar) * অত্যন্ত বুদ্ধিমান (Intelligent) মুফতি * কুরআনের হাফিয * এবং সবচাইতে বড় বিষয় হলো; তিনি মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্যিকার আশিক ছিলেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami