Share this link via
Personality Websites!
473873
9258
রক্ষা করতে না পারেন এবং বে-আদবী হয় তবে সাধারণ মাদানী পতাকা উড়ান। (সাগে মদীনাও তার ঠিকানাহীন ঘরে সাধারণ মাদানী পতাকা লাগিয়ে থাকে)
(৪) মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত প্যামফ্লেট "জশনে বিলাদতের ১২টি পয়েন্ট" সম্ভব হলে ১১২টি নতুবা কমপক্ষে ১২টি এবং সম্ভব হলে তবে “বসন্তের প্রভাব” পুস্তিকা ১২টি মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করে বিতরণ করুন। বিশেষ করে ঐ সংগঠনের প্রধানদের কাছে পৌঁছান যারা জশনে বিলাদতের অনুষ্ঠান করেন।
(৫) বারভী রাত ইজতিমায়ে মিলাদে কাটিয়ে সুবহে সাদিকের সময় নিজের হাতে মাদানী পতাকা উঠিয়ে, দরূদ ও সালামের মালা গেঁথে, অশ্রুভেজা চোখে বসন্তের প্রভাতকে স্বাগত জানান। ফজরের নামাযের পর সালাম ও ঈদ মোবারক বলে একে অপরের সাথে উৎফুল্লতার সাথে মুলাক্বাত করুন এবং সারাদিন ঈদের মোবারকবাদ পেশ করতে থাকুন এবং কোলাকুলি করুন।
(৬) প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি সোমবার শরীফ রোযা রেখে নিজের বিলাদতের দিন পালন করতেন। আপনারাও মুস্তফার স্মরণে ১২ই রবিউল আউয়াল শরীফে রোযা রেখে মাদানী পতাকা হাতে নিয়ে জুলুসে মিলাদে অংশগ্রহণ করুন। যতটুকু সম্ভব অযু অবস্থায় থাকুন। ঠোঁটে নাতের সুর সাজিয়ে, দরূদ ও সালামের ফুল বর্ষণ করে, দৃষ্টি নত রেখে গাম্ভীর্যের সাথে চলুন। অহেতুক লাফালাফি করে কাউকে সমালোচনার সুযোগ দিবেন না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami