Share this link via
Personality Websites!
473872
9258
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত দু’যানু হয়ে (আত্তাহিইয়াতে বসার মতো) বসে থাকতেন, শেষে সালাত ও সালামের সময় দাঁড়াতেন * তাঁর দরবার থেকে কোনো ভিক্ষুক খালি হাতে যেত না। (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১১২, ১১৩)
আল্লাহ পাক আমাদেরও এমন চমৎকার অভ্যাসগুলো গ্রহণ করার, সুন্নাত শেখার এবং অন্যদের শেখানোর তাওফীক নসীব করুক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه রবিউল আউয়ালের আনন্দময় মাস আসতে চলেছে। আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ জশনে মিলাদ পালনকারী আশিকানে মিলাদকে তাঁর মাকতুব (Letter)-এ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদান করেছেন। আসুন! কয়েকটি পয়েন্ট আমরাও শ্রবণ করি:
মাকতুবে আত্তারের গুরুত্বপূর্ণ পয়েন্ট
(১) চাঁদ রাতে এই শব্দের মাধ্যমে ৩ বার মসজিদে ঘোষণা করান: "সমস্ত আশিকানে রাসূলকে মোবারকবাদ যে, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা গেছে।"
(২) নিগরান ও যিম্মাদারসহ সমস্ত আশিকানে রাসূল রবিউল আউয়াল শরীফে বিশেষভাবে কমপক্ষে ৩ দিনের কাফেলায় সফরের সৌভাগ্য অর্জন করুন এবং ইসলামী বোনেরা এক মাস পর্যন্ত প্রতিদিন ঘরের ভেতর (শুধু ঘরের ইসলামী বোন ও মুহরিমদের মাঝে) মাদানী দরস জারি করুন এবং ভবিষ্যতে নিয়মিত জারি রাখার নিয়ত করুন।
(৩) যদি পতাকায় নালাঈনে পাকের ছবি বা কোনো লেখা থাকে তবে এই বিষয়ের খেয়াল রাখুন যে, তা যেন ছিঁড়ে টুকরো টুকরো না হয়, না তো জমিনে পড়ে; তাছাড়া রবিউল আউয়াল মাস অতিবাহিত হওয়া মাত্রই দ্রুত নামিয়ে নিন। যদি সতর্কতা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami