Share this link via
Personality Websites!
473869
9258
আপনারা কি জানেন? জানাযার নামায ফরযে কেফায়া। কোথাও কারো মৃত্যু হলে যদি যেকোনো একজনও জানাযার নামায পড়ে নেয় তবে সবার পক্ষ থেকে ফরয আদায় হয়ে যাবে। আর যদি জানাযার নামায পড়া না হয় তবে যার যার কাছে সংবাদ পৌঁছেছে সবাই গুনাহগার হবে। (বাহারে শরীয়ত, ১/৮২৫, অংশ: ৪)
* প্রিয় আক্বা মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট কেউ জিজ্ঞেস করল: মুমিন যখন কবরে প্রবেশ করে তখন তাকে সর্বপ্রথম কোন উপহার দেওয়া হয়? ইরশাদ করলেন: তার জানাযার নামায আদায়কারীদের মাগফিরাত করে দেওয়া হয়।
(শুয়াবুল ঈমান, ৭/৭, হাদীস: ৯২৫৭)
* রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন কোনো জান্নাতী ব্যক্তি ইন্তেকাল করে, তখন আল্লাহ পাক লজ্জা বোধ করেন ঐ লোকদের আযাব দিতে, যারা তাঁর জানাযা নিয়ে চলেছে এবং যারা তাঁর পেছনে চলেছে আর যারা তাঁর জানাযার নামায আদায় করেছে। (মুসনাদে ফিরদাউস, ১/২৮২, হাদীস: ১১০৮) * অন্য এক হাদীসে পাকে রয়েছে: যে ব্যক্তি নিজের ঘর থেকে জানাযার সাথে চলে, জানাযার নামায পড়ে এবং দাফন হওয়া পর্যন্ত জানাযার সাথে থাকে তাঁর জন্য ২ কিরাত সাওয়াব রয়েছে, যার প্রতিটি কিরাত ওহুদ (পাহাড়)-এর সমান। আর যে ব্যক্তি শুধু জানাযার নামায পড়ে ফিরে আসে তার জন্য এক কিরাত সাওয়াব। (মুসলিম, পৃষ্ঠা: ৩৪০, হাদীস: ৯৪৫)
দেখুন! এগুলো কত চমৎকার ফযীলত। জানাযার নামায পড়ার কত নেকী...!! আমরা যখন কারো জানাযার নামায পড়ি; কি জানি তিনি কি জান্নাতী আর তার সদকায় কি আমরাও ক্ষমা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami