Share this link via
Personality Websites!
473868
9258
যখন তার ইন্তেকাল হলো তো আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার জানাযার নামায পড়ালেন। পরবর্তীতে সেই নবাব আযীয আহমদ সাহেবের স্ত্রী (Wife) তাকে স্বপ্নে দেখলেন; কী দেখছেন নবাব সাহেব অনেক ভালো অবস্থায় আছেন। বিবি সাহেবা জিজ্ঞেস করলেন: আপনার ক্ষমার কারণ কী? নবাব সাহেব বললেন: আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার জানাযার নামায পড়িয়েছেন এবং এত বেশি দোয়া করেছেন যে, আমার সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নিয়েছেন! (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১৮১)
سُبْحٰنَ الله! আমার আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কী চমৎকার শান...!!
আমরা কি জানাযার নামায শিখেছি...?
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি শেখার বিষয়...! হাদীসে জানাযার নামাযের যত দোয়া বর্ণিত হয়েছে, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সব মুখস্থ ছিল এবং যখন তিনি জানাযার নামায পড়াতেন তো মৃতের কল্যাণ কামনায় সেই সমস্ত দোয়া পড়তেন।
এখন চিন্তা করুন; * আমাদের কি জানাযার নামাযের মাত্র একটি দোয়াও মুখস্থ আছে? * জানাযার নামাযে ফরয কতটি? * এর রুকন কী? * জানাযার নামাযের নিয়ত কীভাবে করতে হয়? * জানাযার নামাযের সানা কোনটি? * প্রাপ্তবয়ষ্ক পুরুষ ও নারীর জানাযার দোয়া কোনটি? * অপ্রাপ্তবয়ষ্ক ছেলে ও মেয়ের জানাযার দোয়া কোনটি? এই সবকিছু কি আমাদের জানা আছে? আফসোস! আমরা দ্বীন থেকে এত দূরে সরে গেছি যে, আজ বহু মুসলমান জানাযার নামাযের পদ্ধতি জানে না। সাধারণত যখন জানাযার নামায পড়ে তখন ইমাম সাহেব তার পদ্ধতি বলে দেন কিন্তু পরের বার পুনরায় ভুলে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami