Share this link via
Personality Websites!
473867
9258
বরকতে اِنْ شَآءَ الله কোটি কোটি নেকী হাতে আসবে। আল্লাহ পাক তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক দরদী হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি প্রায়ই জানাযায় অংশগ্রহণ করতেন এবং মৃতের প্রতি সহমর্মিতা এভাবে প্রকাশ করতেন যে, জানাযার সময় এবং জানাযার পর মৃতের জন্য প্রচুর দোয়া করতেন। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যার জানাযার নামায পড়াতেন উপস্থিতদের মনে হতো তিনি আপন জোরালো সুপারিশের মাধ্যমে তার মাগফিরাত করিয়ে নিচ্ছেন এবং অনেকক্ষণ ধরে জানাযার নামায পড়াতেন। এই দীর্ঘ সময়ের বাহ্যিক কারণ ছিল যে, হাদীস শরীফে যেসব দোয়া এসেছে তিনি সেই সব দোয়াই পড়তেন।
(ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১৮১)
জনৈক সৈয়দ সাহেব ছিলেন, তিনি বলতেন: প্রতিটি মানুষের কাছে নিজের জীবন অনেক প্রিয় এবং আমার কাছেও নিজের জীবন অনেক প্রিয় তবে শুধু একারণে যে, আলা হযরত আমার জানাযার নামায পড়িয়ে আমাকে মাগফিরাত করিয়ে নিবেন। আমি চাই আমার ইন্তেকাল যেন আলা হযরতের জীবদ্দশায় হয় এবং তিনি যেন আমার জানাযার নামায পড়ান, যা আমার ক্ষমা ও মুক্তির কারণ হবে। (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১৮১)
বেরেলী শরীফে নবাব আযীয আহমদ নামক জনৈক ব্যক্তি থাকতেন। তার জীবন বাহ্যিকভাবে নেক আমল করে কাটেনি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami