Share this link via
Personality Websites!
473866
9258
কখনো কি ভেবেছেন? এই যে আমাদের মোবাইলে এতগুলো নম্বর সেভ আছে, এদের মধ্যে * আমাদের ভাইদের নম্বর আছে * নিকটাত্মীয়দের (Relatives) নম্বর আছে * বন্ধু-বান্ধবদের নম্বর আছে; কখনো কি আমরা এই মানুষগুলোর জন্যও দোয়া করেছি...? কখনো কি দোয়ার সময় এই মানুষগুলোর কথা আমাদের মনে এসেছে? এটি বেশি দূরের কথা বলছি না, এরা তো তারাই যাদের সাথে আমাদের কোথাও না কোথাও সম্পর্ক আছে বা ছিল। আমরা তাদের জন্যও দোয়া করি না। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শান দেখুন! তিনি নিজের আত্মীয়, বন্ধু এমনকি নিজের মুরিদদের নামেরও একটি লিস্ট বানিয়ে রেখেছিলেন এবং কুরবান হয়ে যান! বলেন: এই সমস্ত নাম আমার মুখস্থ আছে এবং আমি প্রতিদিন নাম নিয়ে নিয়ে তাদের জন্য দোয়া করি।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত যে, আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করা, এর অভ্যাস গড়ে তোলা। আমাদের আক্বা ও মাওলা মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: "যেই ব্যক্তি মুসলমান পুরুষ ও নারীদের জন্য দোয়ায়ে মাগফিরাত করে, আল্লাহ পাক তাকে প্রতিটি মুসলমান পুরুষ ও নারীর বিনিময়ে একটি করে নেকী দান করবেন।" (জামেয়ে সগীর, পৃষ্ঠা: ৫১৩, হাদীস: ৮৪১৯)
سُبْحٰنَ الله! অনুমান করুন! হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে এখন পর্যন্ত কোটি কোটি মুসলমান দুনিয়ায় এসেছেন। শুধু এতটুকু দোয়া করবে: اَللّٰہُمَّ اغْفِرْ لِیْ وَ لِکُلِّ مُؤْمِنٍ وَ مُؤْمِنَۃٍ (ইয়া আল্লাহ পাক! আমাকে এবং সমস্ত মুসলমান পুরুষ ও নারীদের ক্ষমা করো)। এর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami