Share this link via
Personality Websites!
473865
9258
বন্ধু-বান্ধব এবং * বিশেষ বিশেষ মুরিদদের নামের একটি দীর্ঘ তালিকা (List) বানিয়ে রেখেছিলেন। ফজরের নামাযের পর নিজের ওযীফা পাঠ করার শেষে এই সকলের জন্য নাম ধরে ধরে দোয়া করতেন। মানুষ এই আকাঙ্ক্ষা করত যে, তাদের নামও যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। সৈয়দ আইয়ুব আলী সাহেব বলেন: একদিন আমি অনেক পেরেশান ছিলাম, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে দোয়ার জন্য আরয করলাম। তিনি দোয়া করলেন এবং সেই সাথে আমাকে ও আমার ভাই সৈয়দ ক্বানাআত আলীকে বললেন: তোমাদের দুজনের নামও আমি দোয়ার তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি, যা ধীরে ধীরে অনেক লম্বা হয়ে গেছে। এই সমস্ত নাম আমার মুখস্থ আছে, প্রতিদিন নাম ধরে সবার জন্য দোয়া করি। (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১৮০)
سُبْحٰنَ الله! কী চমৎকার আদব...! আমরা একটু নিজেদের উপর চিন্তা করি, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, কোনো একদিন শুধু নিজের মোবাইলটি পরীক্ষা করুন! মোবাইলে সেভ করা নম্বরের লিস্ট (Contact List) খুলে দেখুন! দেখুন এতে কত মানুষের নম্বর সেভ আছে। নিশ্চয়ই যাদের নম্বর সেভ আছে, কোনো না কোনো ভাবে তাদের সাথে আপনার কোন সম্পর্ক অবশ্যই থেকে থাকবে। এখন একটু চিন্তা করুন! যখন আমরা নামায পড়ি, আপন প্রতিপালকের দরবারে দোয়ার জন্য হাত উঠাই, আমরা নিজেদের জন্য অনেক কিছু চাইছি; যেমন * মাওলা! আমাকে দুনিয়ার কল্যাণ দান করো * মাওলা! আমাকে আখিরাতের কল্যাণ দান করো * মাওলা! আমার ঘরবাড়ির ভালো করো * হে দয়ালু আল্লাহ! আমার ছেলে-মেয়েদের কল্যাণ করো * আমার পরিবার-পরিজনের ভালো করো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami