Share this link via
Personality Websites!
473864
9258
সর্বদা কোনো না কোনো দ্বীনি আলোচনাই হতো। (ফয়যানে আলা হযরত, পৃষ্ঠা: ১৭৪)
سُبْحٰنَ الله! কত চমৎকার অভ্যাস। দুনিয়ার এর উপযুক্ত কবে হলো যে, তার আলোচনা করা হবে? আল্লাহর ওলীরা আখিরাতের সন্ধানী হয়ে থাকেন, সুতরাং দ্বীনি ও পরকালীন আলোচনাই করেন। আফসোস! আজকাল তো কথার বিষয়বস্তু (Topic) শুধু দুনিয়া, দুনিয়া আর দুনিয়া হয়ে গেছে। কারো পাশে বসলে * কেউ সরকারের সমালোচনা নিয়ে বসে * কেউ পূর্বে বসে পশ্চিমের গল্প শোনায় * কেউ পরিস্থিতির অভিযোগ করে * কেউ নিজের দুনিয়াবী সফলতা ও কৃতিত্বের কাহিনী নিয়ে বসে পড়ে। আহ! আমরা যেন আখিরাতের চিন্তা পেয়ে যাই।
একবার কোনো এক ব্যক্তি হযরত রাবেয়া বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সামনে দুনিয়ার আলোচনা করলে তিনি বললেন: মূল্যবান জিনিসের আলোচনা করা হয়, যার কোনো মূল্যই (Value) নেই তার আলোচনা করা হয় না। (তারীখুল ইসলাম লিয-যাহাবী, ৪/৫৪৮)
জানা গেল দুনিয়ার আলোচনা থেকে বেঁচে থাকাই উত্তম, তার পরিবর্তে যিকিরুল্লাহ করুন! سُبْحٰنَ الله, اَلْحَمْدُ لِلّٰه ইত্যাদি তাসবীহ পড়ুন, কারণ এতে সাওয়াব মিলবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এবার আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি অনন্য মুবারক অভ্যাস শুনুন! আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিটি মুসলমানের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন; আপন হোক বা পর, সবার প্রতি মায়া ও কল্যাণকামিতার মহান প্রেরণা পোষণ করতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর ভক্তদের প্রতি এতটাই খেয়াল রাখতেন যে, তিনি নিজের * আত্মীয় * স্বজন *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami