Share this link via
Personality Websites!
473416
9239
জাহান্নমীদের উপরও (আগুন জ্বালানো হবে এবং ওই জাহান্নামীদের) নিচেও (আগুন থাকবে, ওই জাহান্নামীদের), ডান (দিকেও আগুন থাকবে, তাদের) বাম (দিকেও আগুন থাকবে) (মোটকথা!) চারিদিকে আগুন আর আগুন থাকবে, তারা আগুনের মধ্যে ডুবে থাকবে, এই পর্যন্ত যে তাদের খাবার হবে আগুন তাদের পানীয় হবে আগুন তাদের পোশাক হবে আগুনের এবং তাদের বিছানাও হবে আগুনের, ওই জাহান্নামীরা আগুনের টুকরোর মাঝখানে থাকবে, জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে, জাহান্নামীদেরকে হাতুড়ি দিয়ে মারা হবে, জাহান্নামীদেরকে ভারী শিকল পরিধান করানো হবে, জাহান্নামীরা জাহান্নামের সংকীর্ণ উপত্যকার মধ্যে চিৎকার করবে এবং সেটির গভীর স্তরে শিকল পরিহিত অবস্থায় ঘুরে বেড়াবে। জাহান্নামীদের ওপর ফুটন্ত হাঁড়ির মতো টগবগ করে জ্বলতে থাকা আগুন ঢেলে দেওয়া হবে, তারা তীব্র আর্তনাদ, আহাজারি ও চিৎকার করতে করতে ঘুরে বেড়াবে। জাহান্নামীরা যখনই মৃত্যুকে ডাকবে (মৃত্যু কামনা করবে), তখন তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যা তাদের চামড়া এবং পেটের ভেতরের সবকিছু গলিয়ে দেবে। জাহান্নামীদের জন্য থাকবে লোহার হাতুড়ি, যা তাদের কপালকে চূর্ণ-বিচূর্ণ করে দেবে এবং তাদের মুখ দিয়ে রক্তমিশ্রিত পুঁজ নির্গত হবে। তীব্র তৃষ্ণায় তাদের কলিজা ফেটে যাবে, তাদের চোখের মণি গাল বেয়ে নিচে পড়ে যাবে এবং গালের মাংস খসে পড়বে। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ থেকে চুল, এমনকি চামড়াও ঝরে পড়বে এবং যখনই তাদের চামড়া পুড়ে গলে যাবে, তখনই তা অন্য চামড়া দিয়ে বদলে দেওয়া হবে। পরিশেষে তাদের হাড়গুলো মাংসহীন হয়ে পড়বে, ফলে তাদের আত্মাসমূহ রগ ও পেশির মধ্যে আটকে থাকবে। আর জাহান্নামের ঝলসে দেওয়া আগুনের উত্তাপে তাদের রগগুলো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami