Share this link via
Personality Websites!
473415
9239
উপকরণসমূহ লুকানো থাকবে, ওই কয়েদী সর্বদা সেখানে বন্দী থাকবে, সেটাতে আগুন জ্বলতে থাকবে, ওই (কয়েদীদের) কে পান করার জন্য থাকবে ফুটন্ত পানি আর বসবাসের জন্য থাকবে জাহান্নাম, আযাবের ফেরেশতারা তাদেরকে হাতুড়ি দিয়ে প্রহার করবে এবং আগুন ওই (কয়েদীদের) কে একত্রিত করবে, সেখানে কয়েদীদের আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে এবং ওই কয়েদীদের জাহান্নাম থেকে মুক্তি মিলবে না। ওই জাহান্নামীদের পা গুলো মাথার চুল দ্বারা বেঁধে দেওয়া হবে, এবং গুনাহের কালো রঙে সেই জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের কিনারায় এসে ডাক দিবে আর এদিক সেদিক চিৎকার করতে থাকবে: হে মালেক (অর্থাৎ জাহান্নামে নিয়োজিত ফেরেশতা!) আমাদের উপর আযাবের ওয়াদা সত্যায়িত হয়ে গিয়েছে, হে মালেক! শিকলগুলো আমাদের জন্য অনেক ভারী, হে মালেক! আমাদের চামড়া পেকে গেছে, হে মালেক! এখন আমাদেরকে এখান থেকে বের করুন আমরা পুনরায় মন্দ আমল করব না। জাহান্নামের ফেরেশতা উত্তর দিবে: হায় আফসোস! নিরাপত্তার সুযোগ চলে গিয়েছে, এখন তোমাদের জন্য এই (জাহান্নাম) থেকে বের হওয়ার কোন রাস্তা নেই! তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো আর আমার সাথে কোন কথা বলো না, যদি তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় তবে তোমরা পুনরায় তা-ই করবে যা করতে নিষেধ করা হয়েছে।
তখন তারা হতাশ হয়ে যাবে আর আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে আফসোস করবে, কিন্তু তাদের এই অনুশোচনা তাদের আর মুক্তি বয়ে আনতে পারবে না আর না তাদের আফসোস কোন উপকার দিবে বরং এই (জাহান্নামীদের) কে শিকল পড়িয়ে মুখ নিচের দিকে দিয়ে ফেলে রাখা হবে, ওই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami