Share this link via
Personality Websites!
473414
9239
শরীফের হাদিসে রয়েছে: যখন তা মুখের কাছে আনা হবে, তখন তার উত্তাপে মুখের চামড়া পুড়ে খসে পড়বে।
এই আয়াতের ব্যাখ্যায় এটাও লিখা রয়েছে: এই আয়াতে মুবারাকা প্রত্যেক মুসলমানের জন্যও অনেক উপদেশ রয়েছে যারা জুলুম ও গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদের নিজেদের গুনাহের জন্য লজ্জিত হয়ে তাওবা ও ইস্তিগফার করা এবং নেক আমলের মধ্য মশগুল হয়ে যাওয়া উচিত। অন্যথায় মনে রাখবেন! মৃত্যু পরবর্তী রাস্তার সফর অনেক দীর্ঘ, জাহান্নামের গরমের তাপ অনেক কঠিন, জাহান্নামীদের পানি গলে যাওয়া তামার মত এবং জাহান্নামীদের শরীর থেকে নির্গত পূঁজ এবং জাহান্নামীদের কয়েদখানা অনেক কঠিন।
(সিরাতুল জিনান, ৫/৫৬২, ৫৬১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় জাহান্নামের মত ভয়ানক কোন জায়গা আর নেই। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমরা রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত ছিলাম তখন আমরা একটি ভয়ানক আওয়াজ শুনতে পেলাম, তখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: তোমরা কি জানো এটা কী ছিল? আমরা বললাম: আল্লাহ ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালো জানেন। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: এটি হলো পাথর যেটাকে আল্লাহ পাক জাহান্নামে ৭০ বছর পূর্বে নিক্ষেপ করেছিল, কিন্তু সেটার গভীর পর্যন্ত এইমাত্র পৌঁছেছে।
(মুসলিম, পৃ:১১৭২, হাদিস: ৭১৬৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জাহান্নামীদেরকে দেওয়া আযাবসমূহ
ফেরেশতারা জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করে এমন একটি ঘরে বন্দী করে দেবেন, যার চারপাশ (বা প্রান্তসমূহ) হবে সংকীর্ণ, পথগুলো হবে অন্ধকার এবং সেই (ঘরের) মধ্যে ধ্বংসের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami