Share this link via
Personality Websites!
473413
9239
হযরত মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন,জাহান্নাম হলো একটি স্থান, যা ওই কাহহার ও জাব্বার আল্লাহ পাকের জালালের প্রকাশস্থল (অর্থাৎ জালালিয়্যত জাহির করার স্থান)। যেমনিভাবে আল্লাহ পাকের রহমত ও নেয়ামতের কোন সীমা নেই, তেমনিভাবে তাঁর গযব ও কহরেরও কোন সীমা নেই। প্রত্যেক ওই কষ্ট ও ব্যথা মানুষ যা অনুধাবন করে, মনে করুন সেটি আল্লাহ পাকের সীমাহীন আযাবের সামান্য একটি অংশ মাত্র। (বাহারে শরীয়ত, প্রথম খন্ড, ১/১৬৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের ভয় প্রদর্শনের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের অনেক জায়গায় জাহান্নামীদের দেওয়া অনেক আযাবের কথা উল্লেখ করেছেন, যেমন
পারা: ১৫, সূরা: কাহাফ, আয়াত নম্বর ২৯ এ ইরশাদ হয়েছে:
اِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ نَارًاۙ-اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاؕ-وَ اِنْ یَّسْتَغِیْثُوْا یُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ یَشْوِی الْوُجُوْهَؕ-بِئْسَ الشَّرَابُؕ-وَ سَآءَتْ مُرْتَفَقًا(۲۹)
(পারা ১৫, সূরা কাহাফ, আয়াত ২৯)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আমি জালিমদের জন্য ওই আগুন প্রস্তুত করে রেখেছি, যার দেয়ালসমূহ তাদেরকে পরিবেষ্টন করে নিবে এবং যদি পানির ফরিয়াদ করে তবে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে ওই পানি দ্বারা, যা গলিত ধাতুর ন্যায় যে, তার মুখমন্ডল ভুনে ফেলবে। কতই নিকৃষ্ট পানীয় এবং দোযখ কতই নিকৃষ্ট অবস্থানের জায়গা।
তাফসীরে সিরাতুল জিনানে এই আয়াতে করীমা প্রসঙ্গে লেখা হয়েছে: (যে পানি জাহান্নামীদের পান করানো হবে) তা যয়তুনের তেলের তলানির মতো ঘন পানি। আর তিরমিযী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami