Share this link via
Personality Websites!
473412
9239
যাবে, কারো কারো জিহ্বা তো মুখের বাহিরে চলে আসবে, হৃদয় উতলে গলায় চলে আসবে, মানুষ আপন আপন গুনাহের কষ্টে নিপতিত থাকবে। কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মত থাকবে না। খুবই অটুট ও গভীর আত্মীয়-স্বজনরা ওই দিন নিজেদেরকে গুরুত্ব দিবে, আত্মীয়তা ও বন্ধুত্ব কিছুই কাজে আসবে না, এই পর্যন্ত যে রক্তের সম্পর্ক যারা দুনিয়াতে একে অপরকে দেখে বেঁচে থাকত, ওইদিন একে অপরকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বোন বোনকে দেখে পালিয়ে যাবে, মা তার সন্তানদের দেখে পিছে হটবে, সন্তানরা মাকে দেখে দূরে সরে যাবে, বাবা তার সন্তাদের প্রতি অসন্তুষ্ট থাকবে, সন্তানরা বাবাকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে আর স্বামী তার স্ত্রী থেকে পালাবে, মোটকথা! কেউ কারো সাহায্যকারী থাকবে না, প্রত্যেকে নফসী নফসী বলে চিৎকার করবে, প্রত্যেকে নিজের কথা চিন্তা করবে, প্রত্যেক নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তবে, اِلَّا مَاشَاۤءَ الله
এই বিপদ চলতে থাকবে যে জাহান্নামকে আনা হবে, তার উত্তাল দেখে মাখলুকদের হৃদয়ে ভীতি সঞ্চার হবে, নৈকট্যশীল ফেরেশতা ও আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام পর্যন্ত এটা থেকে আশ্রয় প্রার্থনা করবে এবং প্রত্যেকে নিরাপত্তা কামনা করবে। চারিদিকে নফসী! নফসীর উপলক্ষ্য হবে। হায়! আমাদেরও যেন ওইদিন জাহান্নাম থেকে মুক্তি মিলে যায়, হায়! আমাদেরও যেন জাহান্নামের আযাব থেকে মুক্তি মিলে, আহ! আমরাও যেন পুলসিরাতের ভয়াবহতা থেকে মুক্তি পাই। হায়! আমরাও যেন হিসাব-নিকাশ থেকে রেহায় পেয়ে যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আসুন! মনযোগ দিয়ে জাহান্নামের পরিচয় শুনি, যেমন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami