Share this link via
Personality Websites!
473411
9239
যাবে, এরপর যখন তৃতীয়বার উত্তাল হবে তখন মানুষের হৃদয় গলা পর্যন্ত পৌঁছে যাবে এবং বিবেক বিচলিত হয়ে পড়বে, এমনকি হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام আরজ করবেন: আমি তোমার খলিল হওয়ার সদকায় শুধুমাত্র নিজের জন্য চাচ্ছি। হযরত মূসা عَلَیْہِ السَّلَام আরজ করবেন: হে ইলাহী! আমি আমার দোয়ার সদকায় শুধুমাত্র নিজের জন্য চাচ্ছি। হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আরজ করবেন: ইয়া ইলাহী! তুমি আমাকে যেই সম্মান দান করেছো, এর সদকায় শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করছি, ওই মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا এর জন্য চাচ্ছি না যিনি আমাকে জন্ম দিয়েছেন।
(জাহান্নামে নিয়ে যাওয়ার আমল,পৃ: ৯৭-৯৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর চিন্তা করুন! কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে তখন কেমন প্রাণ বিগলিতকারী দৃশ্য হবে? একটু কল্পনা করুন! বর্তমানে সূর্য প্রায় চার হাজার (৪০০০) বছরের দূরত্বের পথে রয়েছে এবং আমাদের দিকে তার পিঠ (পেছন দিক) ফিরে আছে। কিয়ামতের দিন সূর্য মাত্র সোয়া মাইল দূরত্বে থাকবে এবং তার মুখ আমাদের দিকে থাকবে, (যার তাপে) মগজ টগবগ করে ফুটতে থাকবে এবং এত প্রচুর পরিমাণে ঘাম ঝরবে যে, তা সত্তর গজ পর্যন্ত মাটিতে শোষিত হয়ে যাবে। এরপর যে ঘাম মাটি শুষে নিতে পারবে না, তা ওপরের দিকে উঠতে থাকবে। সেই ঘাম কারও টাখনু পর্যন্ত হবে, আবার কারও হাঁটু পর্যন্ত পৌঁছাবে। কেউ কোমর পর্যন্ত তাতে ডুবে থাকবে কেউ কেউ বুক পর্যন্ত ঘামের পানিতে থাকবে, কারো গলা পর্যন্ত পানি থাকবে। এই গরমের মধ্যে পিপাসার কী অবস্থা হবে? পরিস্থিতি এমন হবে যে জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami