Share this link via
Personality Websites!
473430
9239
পান করানোর সময় (সাধারণত) জগ ডান হাতে থাকে আর গ্লাস থাকে বাম হাতে, এবং বাম হাত দিয়েই গ্লাসটি অন্যদের দেওয়া হয়। আবার কারও কাছ থেকে জগ ও গ্লাস দুটোই নিতে হলে আমরা একসাথেই দুই হাত বাড়িয়ে তা নিয়ে নিই অথচ এই পদ্ধতিটি ভুল। (সঠিক নিয়ম হলো) প্রথমে ডান হাত দিয়ে জগটি নিন এবং তারপর জগটি বাম হাতে সরিয়ে নিন যাতে ডান হাতটি খালি হয়ে যায়। এবার সেই খালি ডান হাত দিয়ে গ্লাসটি গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল মোতাবেক আজকে “ঝড়-তুফানের সময় পড়ার দোয়া” মুখস্ত করানো হবে। যথা:
اَللّٰهُمَّ اِنِّی اَسْئَلُکَ خَیْرَھَا وَ خَیْرَ مَا فِیْھَا وَ خَیْرَ مَا اُرْسِلَتْ بِہٖ وَاَعُوْذُ بِکَ مِنْ شَرِّھَا وَشَرِّ مَا فِیْھَا وَشَرِّ مَا اُرْسِلَتْ بِہٖ۔
অনুবাদ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি এই বাতাসের কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যে কল্যাণসহ এটি প্রেরিত হয়েছে। আর আমি তোমার আশ্রয় চাচ্ছি এর অনিষ্ট থেকে, এর মধ্যকার অনিষ্ট থেকে এবং যে অনিষ্টসহ এটি প্রেরিত হয়েছে। (মাদানী পাঞ্জেসূরা, পৃ:২১১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম। (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami