Share this link via
Personality Websites!
473429
9239
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৩০ জুলাই ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
ডান হাত দিয়ে লেনদেন করার অবশিষ্ট মাদানী ফুল
হযরত মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: 'আদান-প্রদান বা লেনদেনের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করো। এই অভ্যাসটি এমন দৃঢ়ভাবে গড়ে তোলো, যেন কিয়ামতের দিন যখন আমলনামা পেশ করা হবে, তখন এই অভ্যাসের কারণেই (স্বভাব সুলভভাবে) ডান হাতটি নিজে থেকেই এগিয়ে যায়; তাহলেই সফলতা অর্জন হবে। (হায়াতে মুহাদ্দিসে আযম, পৃ:৩৭৪) * ইসলামে ডান দিককে বরকতময় মনে করা হয়, কারণ কিয়ামতের দিন নেককারদের আমলনামাও এই হাতেই দেওয়া হবে। (মিরআতুল মানাজীহ, ১/২৮৭) * হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সমস্ত কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। (বুখারী, ১/৮১, হাদিস: ১৬৮) * ডান হাত দিয়ে খাবেন কেননা বাম হাত দিয়ে খাওয়া, পান করা, নেওয়া বা দেওয়া শয়তানের পদ্ধতি। (খাবারের ইসলামী পদ্ধতি, পৃ:৮) * কাউকে পানি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami