Share this link via
Personality Websites!
473409
9239
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের ইজতিমায় আমরা সর্বপ্রথম জাহান্নাম সম্পর্কে শুনবো যে জাহান্নাম কী, এরপর বুযুর্গদের আখিরাতের ভয় ও জাহান্নামের ভয় সম্বলিত কিছু ঘটনা শ্রবণ করবো। এমনকি আখিরাতে বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে হওয়া কিছু আযাবের ব্যাপারেও শুনবো। আহ! আমরা যেন মনযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার সৌভাগ্য করি।
আসুন! জাহান্নামের বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি: যেমন
“জাহান্নামে নিয়ে যাওয়ার আমলসমূহ” কিতাবের প্রথম খন্ডের ৯৭ পৃষ্ঠায় রয়েছে: একবার আমিরুল মুমিনীন হযরত ওমর বিন খাত্তাব رَضِیَ اللهُ عَنْہُ হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: হে কা’ব! আমাকে ভয়ের কিছু কথা বলুন। তখন হযরত কা’ব رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: হে আমিরুল মুমিনীন! যদি আপনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami