Share this link via
Personality Websites!
473426
9239
شَآءَ اللہُ الْکَرِیْم অনেক উপকৃত হবেন * চরিত্র সুন্দর হবে * স্বভাব ভালো হবে * অভ্যাস সুন্দর হবে * নেকীর উপর স্থায়ীত্ব মিলবে * গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে * হৃদয় আলোকিত হবে * আল্লাহ পাকের ভালোবাসা নসীব হবে * ইশকে রাসূল বৃদ্ধি পাবে * রুহানিয়্যত মিলবে এবং * আখিরাতের চিন্তাধারা নসীব হবে। নেক আমল (Naik Amaal) নামক মোবাইল এপ্লিক্যাশনও রয়েছে, চাইলে সেটাও আপনাদের মোবাইলে ইনস্টল করে নিন! আর প্রতিদিন একটা সময় নির্ধারণ করে সেটির খালিঘর পূরণ করে নিন!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, ডান হাত দিয়ে লেনদেন (আদান-প্রদান) করার ব্যাপারে কিছু 'মাদানী ফুল' (উপদেশ বাণী) শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি বাণী লক্ষ্য করুন: ইরশাদ করেছেন, 'তোমাদের প্রত্যেকে যেন ডান হাত দিয়ে খায়, ডান হাত দিয়ে পান করে, ডান হাত দিয়ে গ্রহণ করে এবং ডান হাত দিয়ে প্রদান করে। কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে, বাম হাত দিয়ে প্রদান করে এবং বাম হাত দিয়ে গ্রহণ করে।' (ইবনে মাজাহ, খণ্ড: ৪, পৃ: ১২, হাদিস: ৩২৬৬) * ডান দিকের মধ্যে বরকত ও শুভ লক্ষণ রয়েছে, কারণ এটি জান্নাতীদের দিক। (ফয়যুল কদীর, খণ্ড: ৫, পৃ: ২৬৩, হাদিস ৬৯৯৫) * ডান হাত দিয়ে খাওয়া ও পান করা সুন্নাত। (খাবারের আদব, পৃ:১৩০) * নেকী লেখার দায়িত্বে থাকা ফেরেশতা ডান দিকে থাকেন, এ কারণে এই দিকটি অধিক মর্যাদাপূর্ণ। (মিরআতুল মানাজীহ, খণ্ড: ১, পৃ: ২৮৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami