Share this link via
Personality Websites!
473425
9239
পাকের আধ্যাত্মিক অনুগ্রহ), ফয়যানে খাজা ও রযা এবং মহান ওলীদেরই আধ্যাত্মিক দয়া। আউলিয়ায়ে কেরামের বরকতময় শিক্ষা দীক্ষা অর্জন করতে, তাঁদের পবিত্র জীবনী থেকে আলো নিয়ে নিজের জীবনকে উজ্জ্বল করতে এবং হৃদয়কে মদীনা বানাতে অর্থাৎ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালোবাসা ও সুন্নাতের উপর আমল করার আগ্রহ বাড়াতে আপনারাও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান! (সংগঠনের) ১২টি দ্বীনি কাজেও বেশি বেশি অংশ নিন! اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم দুনিয়া ও আখিরাতে অসংখ্য কল্যাণ নসীব হবে। এই ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি অন্যতম দ্বীনি কাজ হলো: 'নেক আমল' (সৎকাজ) করা। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍۚ-
(পারা ২৮, সূরা হাশর, আয়াত ১৮)
কানযুল ঈমানের অনুবাদ: আর প্রত্যেকের দেখা উচিত যে, আগামীকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে।
* আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বুদ্ধিমান হলো সে যে নিজের আমলের হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে (তিরমিযী, পৃ:৫৮৩, হাদিস: ২৪৫৯) * নিজেকে সংশোধন করার ও স্বয়ং নিজেকে শয়তান থেকে বাঁচানোর সর্বোত্তম পদ্ধতি হলো এটা যে, আমাদের নিজেদের স্বভাব, নিজেদের চরিত্র ও আমলের হিসাব করা।
* বর্তমান সময়ে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজের আমলের হিসাব করার একটি অসাধারণ পদ্ধতি দিয়েছেন: নেক আমল পুস্তিকা * ইসলামী সঠিক জীবন পরিচালনার এটি সর্বোত্তম ব্যবস্থাপনা * এটার মাধ্যমে না জানি কত মানুষ নিজেদেরকে সংশোধন করে নিয়েছে * আপনারাও এই পুস্তিকাটি সংগ্রহ করুন! প্রতিদিন নিজেদের আমলের পর্যবেক্ষণ করুন! ! اِنْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami