Share this link via
Personality Websites!
473424
9239
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: চার ধরনের জাহান্নামী হামীম ও জাহীম (অর্থাৎ ফুটন্ত পানি ও আগুন) এর মাঝখানে দৌড়াতে দৌড়াতে ধ্বংস কামনা করবে। তাদের মধ্যে এক ব্যক্তি হবে সে যে নিজের মাংস নিজে খাবে। জাহান্নামীরা বলবে: এই হতভাগার কী হয়েছে আমাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে? বলা হবে: এই “হতভাগারা” মানুষের মাংস খেত (অর্থাৎ গীবত করত) এবং চোগলী করত।
(যাম্মুল গিবাহ লি ইবনে আবিদ দুনিয়া, পৃ:৮৯, হাদিস: ৪৯)
আসুন! গীবতের কিছু ধ্বংসলীলা সম্পর্কে শুনুন এবং গীবত থেকে বেঁচে থাকার সত্যিকার নিয়ত করুন, যেমন-
* গীবতকারীদের জাহান্নামে মৃত লাশ খেতে হবে * গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মত * গীবতকারী কবরের আযাবে গ্রেফতার হবে। * গীবতকারীরা জাহান্নামে তামার নখ দিয়ে নিজেদের চেহারা ও বুক বার বার আঁচড়াতে থাকবে। * গীবতকারীকে তার নিজের পাঁজরের মাংস কেটে কেটে খেতে দেওয়া হবে। * গীবতকারী ব্যক্তি কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। * গীবতকারী ব্যক্তি জাহান্নামের বানর হবে। * গীবতকারীরা জাহান্নামের ফুটন্ত পানি এবং আগুনের মাঝখানে মৃত্যু চেয়ে চেয়ে দৌড়াতে থাকবে এবং অন্যান্য জাহান্নামীরাও তাদের প্রতি অতিষ্ট হয়ে উঠবে। গীবতকারীরাই সবার আগে জাহান্নামে প্রবেশ করবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২ দ্বীনি কাজের মধ্যে একটি হলো “নেক আমল”
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী হলো ফয়যানে গাউসে পাক (গাউসে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami