Share this link via
Personality Websites!
473423
9239
আল্লাহ পাক পবিত্র কুরআনে পারা ১৬, সূরা মরিয়ম, য়াত ৫৯ এ ইরশাদ করেন:
فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَ اتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّاۙ(۵۹)
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৯)
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ আসল, যারা নামাযসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অনতিবিলম্বে তারা দোযখের মধ্যে ‘গায়্য’-এর জঙ্গল পাবে।
হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদী আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: গায়্য জাহান্নামের উপত্যকাসমূহ থেকে একটি উপত্যকা,যেটার তাপ ও গভীরতা সবচেয়ে বেশি, এতে একটি কূপ রয়েছে, যেটার নাম হলো হাব হাব, যখন জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ পাক সেই কূপকে খুলে দেয় ফলে সেটি আগের মতই জ্বলতে থাকে, এই কূপ বে-নামাযী, কুকর্ম সম্পাদনকারী, মদপানকারী, সুদখোর ও মা-বাবাকে কষ্টদানকারীদের জন্য। (বাহারে শরীয়ত, ১/৪৩৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! গীবতও এমন একটি গুনাহ যেটা জাহান্নামর আযাবের উপযুক্ত বানাতে পারে। কোন মুসলমানের অনুপস্থিতিতে তার এমন দোষ-ত্রুটি বর্ণনা করা, যা তার মধ্যে রয়েছে এটাকে গীবত বলা হয়। আর গীবত করা কবীরা গুনাহ, অকাট্যভাবে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মত কাজ, গীবতকারীদের জন্য জাহান্নামে বেদনাদায়ক আযাব দেওয়া হবে, যেমন-
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami