Share this link via
Personality Websites!
473422
9239
হবে, এতটাই জঘন্য স্বাদের হবে যে দেখলেই বমি চলে আসবে, বুক কেঁপে উঠবে, কিন্তু ক্ষুধা ও পিপাসার তীব্রতার কারণে তা-ই খেতে বাধ্য হবে। আল্লাহর কাছে আশ্রয় চাই!।(মিরাতুল মানাজীহ, ৮/৬৬১)
হে আশিকানে রাসূল! নিজেদের এই দুর্বল শরীরের প্রতি দয়া করুন এবং জাহান্নামের ভয়াবহ ধ্বংসলীলা থেকে নিজেদের সতর্ক করুন (নিজেদের মনে ভয় সৃষ্টি করুন)। যখনই নফস ও শয়তান কোন মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে এবং অহংকার ও দম্ভ প্রদর্শন করতে প্ররোচিত করবে, তখনই সাথে সাথে জাহান্নামের আযাবের কথা স্মরণ করুন। কারণ, অহংকার অত্যন্ত নিন্দনীয় একটি অভ্যাস, যে হতভাগা এই অহংকারের রোগে আক্রান্ত হয়, তা তাকে ধ্বংস ও বরবাদির দ্বারপ্রান্তে এনে দাঁড় করায় এবং অবশেষে তাকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে ছাড়ে। যেমনটি
হযরত আবদুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: জাহান্নামে একটি প্রাসাদ রয়েছে যার নাম হলো: بُوْلَس। এতে জালিম ও অহংকারী ব্যক্তিরা প্রবেশ করবে। এটি সমস্ত আগুনের কেন্দ্রবিন্দু, সব মন্দের চেয়েও নিকৃষ্ট মন্দ, সব দুঃখ-কষ্টের চেয়েও অধিক দুঃখদায়ক, সমস্ত মৃত্যুর চেয়েও চরম মৃত্যু এবং নিকৃষ্টতম কূপসমূহের মাঝে সবচেয়ে জঘন্যতম কূপ।
(আত-তাখভিব মিনান নার লিইবনে রজব, পৃ:৮৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাহান্নামীদের যেসব হতভাগ্যদের বেদনাদায়ক ও ভয়ানক আযাবের সম্মুখীন হতে হবে, তার মধ্যে নামায কাযাকারীও রয়েছে, যাদেরকে জাহান্নামের “গায়” নামক উপত্যকায় নিক্ষেপ করা হবে, যেমন-
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami